Recent

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ‘রেলশহর’ খড়্গপুরে। মৃত ছাত্রের নাম মহম্মদ আজিমুদ্দিন (২১)। তিনি ভুবনেশ্বরের বিঞ্ঝগিরির একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রবিবার সন্ধ্যা নাগাদ কলেজের হোস্টেল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের ২৪নং ওয়ার্ডের সাঁজোয়াল এলাকায়।

সেখ আজিমুদ্দিন:

বিজ্ঞাপন (Advertisement):

পরিবার সূত্রে জানা যায়, নভেম্বর মাসের শুরুতে বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে খড়গপুরে এসেছিলেন আজিমুদ্দিন। গত ১০ নভেম্বর কলেজে ফিরে যান। সোমবার, ১৭ নভেম্বর থেকে পরীক্ষার ছিল তাঁর। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ কলেজে কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় আজিমুদ্দিন গুরুতর অসুস্থ। তার ১৫ মিনিট পরেই জানানো হয় তাঁর মৃত্যু হয়েছে! আর এতেই সন্দেহ দানা বেঁধেছে পরিবারের সদস্যদের মনে। রবিবার সন্ধ্যাতেই মৃত পড়ুয়ার বাবা, কাকু, দিদি সহ পরিবারের সদস্যরা ভুবনেশ্বর রওনা দেন। তাঁরা পৌঁছনোর আগেই পুলিশ দেহ উদ্ধার করে বলে দাবি। কলেজ কর্তৃপক্ষ জানায়, আজিমুদ্দিন আত্মহত্যা করেছে! কাকা সেখ ফিরোজের দাবি, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের কোন সহযোগিতা করেনি। আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’ পড়ুয়ার দিদি বলেন, ‘ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ওর হাতের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ণ আছে। জিভ বেরিয় যাওয়ার পরিবর্তে মুখ দিয়ে সাদা ফেনা বা লালা (গেঁজা) বের হয়েছিল! ওর রুমমেট, কলজে কর্তৃপক্ষ সহ সকলেই এতে যুক্ত আছে।’ সোমবার মৃতদেহের ময়নাতদন্ত শেষে অনেক রাতে বাড়ি ফিরেছেন তাঁরা। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়।

মঙ্গলবার দুপুরে তাঁদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ, প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার, কাউন্সিলর তপন প্রধান প্রমুখ। সুজয় বলেন, ‘ওখানে ওঁরা FIR করেছেন। তবে, পুলিশ সেভাবে সহযোগিতা করেনি। আমরা এই বিষয় জেলা পুলিশের সাথেও কথা বলেছি। সমস্ত রকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছি।’ তিনি এও বলেন, ‘পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি, ওই পড়ুয়ার নিজের রুম থেকে দেহ উদ্ধার হয়নি, পাশের একটি রুম থেকে দেহ উদ্ধার হয়েছে। ওর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি। ৬ ফুটের সিলিংয়ে কিভাবে আত্মহত্যা করল! সবটাই সন্দেহজনক ঠেকছে।’ প্রদীপ, কল্যাণীরা বলেন, ‘আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago