Recent

West Midnapore: পোষ্যের উপর দিয়ে চলে গেল উকিলের গাড়ি! থানায় ডায়েরি অপর আইনজীবীর, ‘জীবে প্রেম’ এর বার্তা পশ্চিম মেদিনীপুরের আদালতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই:’জীবে প্রেম’ করতে হবে! এটাই তাঁর বার্তা। নিন্দুকেরা যতোই বলুন, উকিল মানেই নিষ্ঠুর, অর্থ-পিশাচ, মানবিকতা-হীন; অঞ্জন বাবুর মতো কেউ কেউ আছেন সেসবকে ভুল প্রমাণিত করে জীবে-প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। ঘটনাচক্রে জানা যায়, শুক্রবার দুপুরে দাঁতন আদালত চত্বরে একটি পথ কুকুর-এর উপর দিয়ে একটি চারচাকা গাড়ি চলে যায়। গুরুতর আহত হয় ওই পথ কুকুর। এরপরই গর্জে ওঠেন আদালতের ‘পশুপ্রেমী’ বা পথ-কুকুর প্রেমী আইনজীবী হিসেবে পরিচিত অঞ্জন কুমার মাইতি। তিনি সরাসরি ওই চালককে প্রশ্ন করেন, “কুকুরের উপর দিয়ে গাড়ি চালালেন কেন?” ওই চালক নির্বিকার ভাবে উত্তর দেন, “দেখতে পাইনি!” এতেই ক্ষুব্ধ হয়ে, শুক্রবার সন্ধ্যায় ওই গাড়ির নম্বর ধরে দাঁতন থানায় লিখিত অভিযোগ করেন আইনজীবী অঞ্জন কুমার মাইতি।

এই সেই গাড়ি:

একইসঙ্গে, ওই কুকুর-টির চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। তবে, কুকুরটির পায়ের উপর দিয়েই বিপদ কেটে গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, বছরখানেক আগে ওই কুকুরের মা-ও এইভাবে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। তারপর থেকেই ওই মা কুকুরের বাচ্চা গুলিকে পরমস্নেহে লালন পালন করছেন তিনি। প্রতিদিন আদালতে এলেই ওদের জন্য বরাদ্দ থাকে বিস্কুট সহ খাবার দাবার। একথা আদালতের অন্য আইনজীবীরাও জানেন এবং স্বীকার করেন। দাঁতন আদালতে তাই পথ কুকুরের উপর সামান্য অত্যাচার হলেই বিপদ! ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হননা অঞ্জন কুমার মাইতি। তবে, হলদিয়া থেকে আসা এক আইনজীবী’র ওই গাড়ির চালক অবশ্য এতসব জানতেন না! গুরুত্ব না দিয়েই গাড়ি চালিয়ে দিয়েছেন ওই পথ কুকুরের উপর। আর, সেজন্য যে মামলা পর্যন্ত হবে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই চালক বা তাঁর মালিক!

কুকুরের শুশ্রূষা:

আহত কুকুর-টি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago