Recent

“গত ৩ বছরে কয়েকশো কোটি টাকা রাজস্ব তুলে দিয়েছি, তাই বৈধ ব্যবসায়ীদের হেনস্থা করা চলবেনা”, পশ্চিম মেদিনীপুরে বৈধ বালি ব্যবসায়ীদের হুমকি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই:অবৈধ বালি খাদান এবং অবৈধ বালি কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসনের তরফে। পুলিশ ও প্রশাসনের এই পদক্ষেপ’কে স্বাগত জানিয়েছেন জেলার বৈধ বালি ব্যবসায়ীরা। বুধবার মেদিনীপুর সদর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের কার্যালয়র সামনে তাঁদের পক্ষ থেকে বীরেন কাপড়ী, দীপক পাত্র, সুদেব দাস, গোপাল ঘোষ, রাজেশ চক্রবর্তী’রা জানান , “গত কয়েক দিন ধরে যেভাবে সারা জেলা জুড়ে অবৈধ বালি ব্যবসায়ী ও বালি মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু, যে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বৈধ বালি ব্যবসায়ীকেও অবৈধ বলা যায় হয়েছে। আমরা এর বিরুদ্ধে।” এজন্য তাঁরা রাজ্য পুলিশের আইজি ( আইন শৃঙ্খলা )’র কাছেও অভিযোগ জানিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানালেন।

বৈধ বালি ব্যবসায়ীদের সাংবাদিক বৈঠক :

আজ দুপুরে এক সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের বৈধ বালি ব্যবসায়ীরা জানিয়েছেন, পুলিশ প্রশাসন অবৈধ বালি ব্যবসা বন্ধ করুক এবিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই; তবে বৈধ বালি ব্যবসায়ীদের হেনস্তা বন্ধ না করলে, তাঁরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন! রাজেশ চক্রবর্তী নামে এক ব্যবসায়ী জানান, গত ৩ বছরে তাঁরা এই জেলা থেকে কয়েকশো কোটি টাকা রাজস্ব তুলে দিয়েছেন। অন্যদিকে, বালি ব্যাবসায়ীদের নিয়ে বুধবার বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। এরপর জেলা শাসক ডঃ রশ্মি কমল তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন।

বৈধ ব্যবসায়ীদের বক্তব্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago