Recent

Tit for Tat: নাবালিকাকে যৌনাঙ্গ দেখিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি; পশ্চিম মেদিনীপুরের যুবককে মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে গণপ্রহার এলাকাবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: অনেকে বলবেন ‘যেমন কর্ম তেমন ফল’! কেউ কেউ আবার বলবেন ‘আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিৎ হয়নি!’ বিতর্ক থাকলেও, সমাজে এই ধরনের ঘটনা যে একেবারেই কাঙ্ক্ষিত নয়, তা মানছেন সব পক্ষই। নাবালিকাকে নিজের পুরুষাঙ্গ দেখিয়ে, কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল এক যুবক। ক্ষুব্ধ এলাকাবাসীও ওই যুবককে চরম শাস্তি দিয়েছে। তার মাথার চুল কামিয়ে, জুতোর মালা পরিয়ে, খুঁটিতে বেঁধে বেদম প্রহার করে, তারপর পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর (Daspur) থানার অন্তর্গত জয়রামচক চাটাইখালি এলাকায়।

যুবককে চরম শাস্তি:

জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালে জয়রামচক চাটাইখালি এলাকায় কৃষ্ণ পাঁজা নামের এক যুবক এক নাবালিকাকে কুৎসিত যৌন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে! এমনকি, নিজের প্যান্ট খুলে পুরুষাঙ্গও দেখায়। এরপরই ওই নাবালিকা রীতিমতো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের কাছে জানায়। তারপরই, ওই ঘৃণ্য কাজের জন্য যুবকটিকে হাতেনাতে ধরে তাকে চরম শাস্তি প্রদান করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিশেষত এলাকার মহিলারা! সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এরপরই, খবর পেয়ে ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দাসপুর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এই অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী তথা নাবালিকাটি। খবর পেয়ে, নাবালিকার পরিজনেরা সহ এলাকাবাসী অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তারপর রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে তাকে বেঁধে ফেলে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা। মারধরের পর ওই যুবকের চুলও ক্ষুর চালিয়ে কামিয়ে দেন উত্তেজিত গ্রামবাসী। তারপর যুবকটির গলায় জুতোর মালা পরিয়ে তাকে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে। এই পুরো ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দাসপুর থানার পুলিশ। যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত দাসপুর থানায় ওই নাবালিকার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে, পুলিশের তরফ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

মাথার চুল কামিয়ে দিলেন মহিলারা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago