দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:”উত্তরা তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন আসছে। আমি এক মাস সময় দিচ্ছি, নিজেকে শুধরে না নিলে, জেলা পরিষদ আমি চেঞ্জ করে দেব।” মঙ্গলবার মেদিনীপুর শহরের প্রশাসনিক বৈঠক থেকে এভাবেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-কে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এদিনের বৈঠকেই কাজ ঝুলিয়ে রাখা, জেলা পরিষদের ফান্ড সমস্ত ব্লকে সমানভাবে বন্টন না করার অভিযোগ ওঠে। এর আগেও, গড়বেতা এলাকায় অবৈধভাবে গাছ পাচার নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, দীর্ঘদিন দু’জন কর্মাধ্যক্ষ নিযুক্ত না করা নিয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাই, এদিনের বৈঠকেই তিনি কণিকা মান্ডি ও চন্দন সাহা-কে কর্মাধ্যক্ষ করার নির্দেশ দেন এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা-কেও কড়া বার্তা দেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…