Recent

Paschim Medinipur: এবার তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় উত্তেজনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: ভোট পরবর্তী হিংসার আবহেই এবার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমন্দা অঞ্চলের রঘুনাথপুর এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ১.৩০ নাগাদ) হঠাৎই পার্টি অফিস থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পার্টি অফিসটি জনবসতি পূর্ণ এলাকায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পাশে থাকা কয়েকটি দোকান এবং বসত বাড়ি। ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনুমান পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় স্থানীয় কিছু দুষ্কৃতীর হাত রয়েছে। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ডেবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, ভেতরে থাকা বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

পার্টি অফিসের সামগ্রী পুড়ে ছাই:

এদিকে, ভোটের ফলাফল ঘোষণার কয়েকদিনের মধ্যেই ডেবরায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ডেবরা ব্লকের পাঁচটি অঞ্চল ত্রিশঙ্কু অবস্থায় আছে। এবারের নির্বাচনে, তৃণমূলের বিপুল সাফল্যের মাঝেও হেরে গিয়েছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি বিবেকানন্দ মুখার্জি। হেরেছেন ২০১১ সালের ডেবরা ব্লকের সভাপতি তথা বর্তমান বিজেপি নেতা রতন দে মন্ডলের কাছে। অন্যদিকে, দলে টিকিট না পাওয়ায় রাধামোহনপুর থেকে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন ব্লকের প্রাক্তন সভাপতি অলোক আচার্য। তিনিও হেরেছেন ওই অঞ্চলে। হেরেছেন ব্লকের সহ সভাপতি অনুপম দাস। অপরদিকে, ডেবরাতে টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে দাঁড়িয়ে ছিলেন জেলা পরিষদের বিদায়ী খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। তিনিও হেরে গিয়েছেন! দলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে দাঁড়িয়ে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মৌসুমি মুড়া। হেরেছেন তিনিও। ফলে, এই আগুন লাগার সঙ্গে শাসকদলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago