Recent

West Midnapore: বিয়ের তোড়জোড়, ‘নাবালক’ প্রেমিকের হাত ধরে উধাও নাবালিকা! ফাঁদ পেতে যুগলকে ধরা হল পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মে:বাড়িতে নাকি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। পাত্র দেখার কাজও শুরু হয়েছিল। এদিকে, দশম শ্রেণীতে পাঠরতা নাবালিকা বিয়েতে নারাজ। সে আবার মন দিয়ে বসেছে বিশেষ এক বন্ধুকে! যদিও, সেও নাবালক। একাদশ শ্রেণীতে পড়ে প্রেমিক বন্ধুটি। একই থানা এলাকার মধ্যেই, দু’জন দুটি পৃথক স্কুলে পড়ে। সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকের দৌলতে জমে আলাপ। তা থেকেই প্রেম। নাবালক ওই প্রেমিকের হাত ধরেই উধাও হয়ে যায় দশম শ্রেণীতে পাঠরতা কিশোরী। এদিকে, কিশোরী’র বাড়ির লোক কোথাও খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করেন। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়াও শুরু করেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার। সোমবার ওই নাবালিকা ও তার নাবালক প্রেমিক (বা, বিশেষ বন্ধু)-কে পাকড়াও করেছে বেলদা থানার পুলিশ। তবে, কিছুটা যেন সিনেমার মতোই, ফাঁদ পেতে তাদের ধরতে হয়।

বেলদা বাজার এলাকা (প্রতীকী ছবি) :

দিন চারেক আগে থেকে নিখোঁজ হয়ে যাওয়া পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার ওই নাবালিকা, রবিবার নাগাদ তার এক বান্ধবীকে ফোন করে। সঙ্গে থাকা টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল, কোথায় ‘আশ্রয়’ নেওয়া যায়, সেই বিষয়ে সাহায্য চেয়েই ফোন আসে। এদিকে, ওই বান্ধবীর পরিবার আগে থেকেই সব জানত। নাবালিকার পরিবারের দুঃশ্চিন্তা বা নিখোঁজ ডায়েরি সম্পর্কেও ওয়াকিবহাল ছিলেন। তাই, এই সুযোগ তাঁরা হাতছাড়া করতে চাননি! ওই নাবালিকাকে বলা হয়, বেলদা বাস স্ট্যান্ডে পৌঁছতে। তারপর তাদের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়। স্বাভাবিকভাবেই, জালে ধরা পড়ে যায়, নাবালক প্রেমিক-প্রেমিকা। এদিকে, আগে থেকেই পুলিশ-কেও খবর দেওয়া হয়েছিল। সোমবার সকালে বেলদা বাস স্ট্যান্ডে পৌঁছতেই, পুলিশ তাদের হাতেনাতে পাকড়াও করে। সোমবার দুপুরে দু’জনকেই তোলা হয় মেদিনীপুরের জুভেনাইল কোর্টে। আপাতত দু’জনকেই হোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বেলদা থানা:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago