Recent

West Midnapore Jail: বন্যার জল শুকালেও চালু হয়নি জেলখানা! ঘাটালের কয়েদীরা মেদিনীপুরে, জামিন হয়েও ‘একদিন’ জেলে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ মে:”বন্যার জল, ভাসে ধরাতল!” ২০২১ সালের আগস্ট মাসে এমনটাই হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। বন্যার জল ঢুকেছিল ঘাটাল উপ সংশোধনাগারে। বন্দীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু, বন্যার জল কবেই শুকিয়ে ‌গিয়েছে, তবে জেলখানা চালু হয়নি আজও! আর, ঘাটাল উপ সংশোধনাগার চালু না হওয়ায়, জামিনে মুক্ত ব্যক্তিকে জেলখানা থেকে বের করে আনতে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে পরিবারের লোকদের।প্রসঙ্গত, ঘাটাল থেকে মেদিনীপুরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আইনজীবীদের দাবি, এই দীর্ঘ রাস্তা যাতায়াত করতে একদিকে যেমন অর্থের অপচয় হচ্ছে, ঠিক তেমনই সময়ও অনেক বেশি লাগছে। সর্বোপরি, জামিনে মুক্ত ব্যক্তিকে সেই দিনই জেলখানা থেকে বের করা সম্ভব হচ্ছে না। একদিন অতিরিক্ত জেল খাটতে হচ্ছে!

ঘাটাল উপ সংশোধনাগারের ১ আগস্টের (২০২১) ছবি :

উল্লেখ্য যে, ২০২১ সালের ১ আগস্ট শিলাবতী নদীর জল প্লাবিত হয় ঘাটাল। বাউন্ডারি ওয়াল ভেঙে বন্যার জল ঢুকে পড়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় সহ উপ সংশোধনাগারে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘাটাল উপ সংশোধনাগারের বন্দীদের। বন্যার জলের চাপে ভেঙে পড়ে প্রাচীরের কিছু অংশ, নষ্ট হয় জেনারেটর সহ ইলেকট্রিক লাইন। বছর ঘুরতে চললেও, এখনও চালু হয়নি ঘাটালের উপ সংশোধনাগার। এই বিষয়ে ঘাটাল জেল সুপার তথা ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “ঘাটালের উপ সংশোধনাগার সংস্কারের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই সংশোধনাগার চালু হবে।”

ঘাটাল উপ সংশোধনাগারের ১ আগস্টের (২০২১) ছবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago