Recent

চলছিল জওয়ানদের ট্রেনিং, ২ কিলোমিটার দূরের গ্রামে কিশোরীর হাতে বিঁধল গুলি! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: খড়্গপুর শহরের উপকণ্ঠে সালুয়ায় ইএফআর (EFR) ট্রেনিং ক্যাম্পে চলছিল রাজ্য পুলিশের সশস্ত্র জওয়ানদের গুলির ট্রেনিং। সেই সময়ই গুলি ছিটকে গিয়ে লাগল প্রায় ২ কিলোমিটার দূরে একটি গ্রামের কিশোরীর শরীরে! ওই কিশোরী খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত টাঙ্গাশোল এলাকার বাসিন্দা। বছর ১৫’র কিশোরীর নাম সন্ধ্যা রানী মাহাতো। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার দুপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়! বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ট্রেনিং ক্যাম্পের আধিকারিকরা।

আহত কিশোরীকে নিয়ে আসা হল হাসপাতালে :

জানা গেছে, খড়্গপুর শহর সংলগ্ন সালুয়া এলাকায় অবস্থিত ই.এফ.আর (Eastern Frontier Rifles) ক্যাম্পে একটি ট্রেনিং সেন্টার রয়েছে। সেখানে চলছিল রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের শ্যুটিং অনুশীলন। সেই অনুশীলন বা ট্রেনিং চলাকালীন, বাহিনীর জওয়ানদের বন্দুক থেকে ছোঁড়া গুলির আঘাতে, ক্যাম্প থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত টাঙাশোল গ্রামের স্কুল পড়ুয়া সন্ধ্যা রানী মাহাতো গুরুতর জখম হয় বলে অভিযোগ। তাকে পুলিশ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে মেদিনীপুর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে। কিশোরীর বাবার অভিযোগ, “দীর্ঘদিন ধরে আধিকারিকদের এবিষয়ে জানিয়েও কোনো লাভ হচ্ছে না! এর আগেও ওই ক্যাম্প থেকে ছোঁড়া গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।” যদিও, ট্রেনিং ক্যাম্প থেকে গুলি ছিটকে গিয়ে লেগেছে কিনা, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ট্রেনিং ক্যাম্পের আধিকারিকরা। তাঁদের মতে, ২ কিলোমিটার দূরের গ্রামে কিভাবে গুলি লাগল, তা খতিয়ে দেখতে হবে। শুক্রবার বিকেলের খবর অনুযায়ী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, মেয়েটির হাতে গুলি নয়, স্প্লিন্টার (Splinter অর্থাৎ ছররা গুলি বা গুলির ছোটো অংশ) লেগেছিল! বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago