Recent

West Midnapore: গ্রাম বয়কট ‘১০২’ অ্যাম্বুলেন্সের! প্রতিবাদী যুবকের ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী’কে বাসে করেই পৌঁছতে হল মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর:’নিশ্চয়যান’ এর সঙ্গে সঙ্গেই প্রসূতিদের হাসপাতালে পৌঁছনোর বিষয়টি নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ ‘১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা’। পশ্চিম মেদিনীপুর জেলাতেও বছর চারেক হল শুরু হয়েছে এই পরিষেবা। আর, এই ১০২ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধেই উঠলো মারাত্মক অভিযোগ। ১০ মাসের অন্তঃসত্ত্বা প্রসূতি’র পরিবারের তরফে ফোন করা হলেও, পরিষেবা দিতে রাজি হলেন না চালকরা! বাধ্য হয়েই তাই, আসন্নপ্রসবা স্ত্রী’কে টোটো এবং তারপর বাসে করে নিয়ে যেতে হল ১৫-১৬ কিলোমিটার দূরে জেলা শহর মেদিনীপুরে। তারপর ফের টোটোতে চাপিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর নাগাদ ভর্তি করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আর, তারপরই ক্ষোভে-দুঃখে ফেটে পড়লেন কেশপুর ব্লকের বিকলচক গ্রামের যুবক সেখ বাপি আলী। কেঁদে ফেললেন ক্যামেরার সামনেই! তাঁর অপরাধ? মাস তিনেক আগে (সেপ্টেম্বর) তাঁর স্ত্রী যখন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময়ও প্রায় একই ধরনের ঘটনা ঘটায়, সেকথা তিনি ফেসবুকে লাইভ তুলে ধরেছিলেন। সেই অপরাধেই ওই গ্রাম (বিকলচক) বয়কট করা হয়েছে কেশপুর ব্লকের ১০২ পরিষেবার সঙ্গে যুক্ত চালকদের পক্ষ থেকে।

বাস, টোটোই ভরসা:

ঘটনাক্রমে জানা যায়, গত সেপ্টেম্বরে মাসে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী’কে ডাক্তার দেখাতে মেদিনীপুর শহরে নিয়ে আসবেন বলে ‘১০২ অ্যাম্বুলেন্স’ এ ফোন করেছিলেন বিকলচক গ্রামের বছর ৩০-এর যুবক সেখ বাপি আলী। কিন্তু, রাস্তা খারাপের অজুহাত দেখিয়ে তাঁদের জানানো হয়, গ্রাম অবধি অ্যাম্বুলেন্স যাবেনা; তাঁদেরকে রাজ্য সড়ক অবধি আসতে হবে। এদিকে, গ্রাম থেকে রাজ্য সড়কের দূরত্ব ২ কিলোমিটার। এই ঘটনারই প্রতিবাদ করে পুরো বিষয়টি ফেসবুকে লাইভ করে সেদিন তুলে ধরেছিলেন বাপি‌। আর, তারপর থেকেই ওই গ্রাম সম্পূর্ণভাবে ‘বয়কট’ করা হয় ১০২ এর চালকদের পক্ষ থেকে! শুক্রবারও তাই যথারীতি বাপির ডাকে সাড়া দেননি ১০২ পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স চালকরা। এরপরই, দশ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী’কে বাসে চাপিয়ে মেদিনীপুর শহরে নিয়ে এসে মেডিক্যাল কলেজে ভর্তি করেন তিনি। তারপরই, বিস্তারিতভাবে ঘটনার ব্যাখ্যা দিয়ে বাপি কাঁদতে কাঁদতে বলেন, “সত্যি কথা তুলে ধরেছিলাম। তার শাস্তি গোটা গ্রামকেই দেওয়া হচ্ছে গত তিন মাস ধরে। গ্রামের অন্যান্য প্রসূতিরা কি দোষ করেছে?” গোটা ঘটনা সম্পর্কে কেশপুর ব্লকের BMOH এর কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। শুক্রবার সন্ধ্যায় তিনি এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাসও দিয়েছেন। তিনি এও জানিয়েছেন, “একটা সমস্যা হয়েছিল বলে শুনেছি। তবে, অন্তঃসত্ত্বা বা গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা ও পরিষেবার বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বার্তা দিচ্ছেন। তারপরও এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হবে।”

১০২ অ্যাম্বুলেন্স :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago