Recent

West Midnapore: হারিয়ে যাওয়া শিশুকে বাবা-মা’র কাছে ফিরিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের পরিবহন কর্মীরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: হারিয়ে যাওয়া শিশুকে তার বাবা-মা’র কাছে ফিরিয়ে দিলেন পরিবহন কর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে, দাসপুর থানার হোসেনপুর এলাকার বাসিন্দা রামেশ্বর দোলই তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দাসপুর বাজার সংলগ্ন এলাকায় এক মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে বাড়ি ফেরার পথে, দাসপুর বাস স্ট্যান্ড থেকে হঠাৎ-ই তাঁর ছোট ছেলে, বছর সাতেকের শুভেন্দু দোলই উধাও হয়ে যায়। ছেলে-কে দেখতে না পেয়ে, হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন রামেশ্বর ও তাঁর স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করার পর পরিবহন কর্মীরা:

এরপরই, ঘটনার খবর যায় দাসপুর থানায়। পুলিশি তৎপরতায় জানা যায়, ছোট শিশুটি দাসপুর বাস স্ট্যান্ড থেকে এক খেয়ালে হাওড়া-সুলতানপুর বাসে উঠে পড়ে। সে ভেবেছিল ওই বাসেই বাবা-মা-দাদা’ও উঠেছে। এরপর, সে কিছু বুঝে ওঠার আগেই বাস-ও ছেড়ে দেয়। এরপর, দাসপুর থানার পুলিশ ও ঘাটাল মহকুমা পরিবহন কর্মীদের সহায়তায় শুভেন্দু দোলই নামে ওই ছোট্ট শিশুটিকে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ওই বাস থেকে নামানো হয়। ফিরিয়ে দেওয়া হয় তার বাবা-মার কাছে। ছেলেকে ফিরে পেয়ে যেন হারানো প্রাণ ফিরে পান রামেশ্বর ও তাঁর স্ত্রী! বলেন, “খুব দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দিনকাল ভালো নয়। নানা অকথা-কু’কথা মাথায় আসছিল! পুলিশ আর পরিবহন কর্মীদের তৎপরতায় অবশেষে বড় বিপদ থেকে আজ বাঁচলাম।” তাঁরা অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছেন পুলিশ ও পরিবহন কর্মীদের।

বিজ্ঞাপন (Advertisement) :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago