Recruitment

Recruitment: বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষকদের জন্য সুখবর! একাধিক পদে নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৭ মে: বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষকদের জন্য সুখবর। কেন্দ্রের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (IICB)-র বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত, বিভিন্ন বিষয়ে গবেষণার কাজের জন্য গবেষক নিয়োগ করবে কলকাতার যাদবপুরে অবস্থিত এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। ইতিমধ্যে, শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট শূন্যপদের সংখ্যা ১২।

Indian Institute of Chemical Biology (Jadavpur):

সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট প্রভৃতি শূন্য পদে নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২, ৩৭ এবং ৪৫ বছরের মধ্যে। নিয়োগের পর সায়েন্টিস্ট এবং সিনিয়র সায়েন্টিস্টদের মাসিক বেতনের পরিমাণ হবে যথাক্রমে- ১,২১,৬৪০ টাকা এবং ১,৩৯, ৯৫৬ টাকা। প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে নিযুক্তের মাসিক বেতন হবে ২,১৩,০৫১ টাকা। প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদের জন্য প্রার্থীদের বিজ্ঞানের যে কোনও বিষয়ে PhD-র সঙ্গে মলিকিউলার প্যারাসাইটোলজি নিয়ে ৩ বছরের পোস্ট ডক্টরাল (Post Doctoral Programs) গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়াও, সংশ্লিষ্ট বিষয়ের খুঁটিনাটি নিয়ে বিশদ জ্ঞান থাকলে এবং সেই নিয়ে নামী ‘পিয়ার রিভিউড জার্নাল’-এ গবেষণার কাজ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই ভাবে, অন্য দু’টি পদের জন্যেও রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। প্রার্থীদের আইআইসিবি (IICB)-র ওয়েবসাইটে গিয়ে পদগুলিতে আবেদন জানাতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৫-মে আবেদনের শেষ দিন। বিস্তারিত জানার জন্য প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.iicb.res.in) দেখতে পারেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago