Recruitment

SSC Scam: রাজ্যে ৭৭৫ এবং পশ্চিম মেদিনীপুরের ৭৭ শিক্ষকের ‘নিয়োগ’ বাতিল করল পর্ষদ! তালিকায় একাধিক নামকরা স্কুল, চাকরি হারাচ্ছেন ঝাড়গ্রামের ১১ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: আদালতের নির্দেশে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণীর ৭৭৫ জন শিক্ষকের চাকরি বাতিল হল। প্রথম পর্যায়ে গত সপ্তাহে বাতির করা হয়েছিল ৬১৮ জনের নিয়োগ। দ্বিতীয় দফায় বাতিল করা হল আরও ১৫৭ জনের চাকরি। স্কুল সার্ভিস কমিশন সুপারিশ পত্র প্রত্যাহার করার পরই, মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফে এই ৭৭৫ জন শিক্ষকের নিয়োগ বাতিল করে দেওয়া হল। ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইটে (http://www.wbbse.wb.gov.in) দুই দফায় ৭৭৫ জন শিক্ষক-শিক্ষিকার নাম, রোল নম্বর, বিষয় সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি জেলার ডি.আই অফিসে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। গত সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ পাওয়ার পরই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দ্রুততার সঙ্গে এই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিল করে। স্কুল সার্ভিস কমিশন নিজেদের আইনের ১৭ নং ধারা প্রয়োগ করে (পরোক্ষে নিজেদের ‘ভুল’ রেকমেন্ডেশনের কথা স্বীকার করে) এই শিক্ষকদের চাকরি বাতিল করেছে।

বেনেদীঘি জনকল্যাণ হাই স্কুল (ছবি- সংগৃহীত):

এদিকে, তালিকা অনুযায়ী জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ৭৭ জন শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে। প্রথম পর্যায়ে ৬৪ (৬১৮’র মধ্যে) এবং পরে ১৩ (১৫৭’র মধ্যে) জনের নিয়োগ বাতিল হল! এই ৭৭ জনের মধ্যে সর্বাধিক ‘ভুয়ো’ শিক্ষক-শিক্ষিকা আছেন খড়্গপুর মহকুমায়। তারপর ঘাটাল মহকুমায়। ৮-১০ জন আছেন মেদিনীপুর সদর মহকুমারও। উল্লেখযোগ্য ভাবে, খড়্গপুর মহকুমার সবংয়ের লুটুনিয়া এবং মোহাড়ের যথাক্রমে বেনেদীঘি জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও মোহাড় ব্রহ্মময়ী উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে শিক্ষক আছেন তালিকায়। এছাড়াও, সারতা তারকনাথ, রুইনান উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দরপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ, বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ সহ শুধু সবং ব্লকেরই অন্তত ১৫-১৬ জন শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। তালিকায় ডেবরা ও পিংলারও বিভিন্ন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা আছেন বাতিলের তালিকায়। রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মাদপুর উচ্চ বিদ্যালয়, খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রভৃতি স্কুলের শিক্ষকদের নিয়োগ বাতিল হয়েছে। বাতিল হয়েছে বেলদা’র নামকরা স্কুল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির এক শিক্ষকের চাকরিও। এছাড়াও, দাঁতন ও খড়্গপুর গ্রামীণ এলাকার একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আছেন বাতিলের তালিকায়।

এছাড়াও, ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার অন্তত ৮-১০ জন শিক্ষক-শিক্ষিকা আছেন নিয়োগ বাতিলের তালিকায়। এর মধ্যে, নাড়াজোল মহেন্দ্র অ্যাকাডেমির মতো নামকরা স্কুলও আছে তালিকায়। অন্যদিকে, কেশপুর ব্লকের মহিষদা উচ্চ বিদ্যালয় সহ ব্লকের ২-৩ জন শিক্ষক-শিক্ষিকা আছেন তালিকায়। গড়বেতা ও গোয়ালতোড় সহ ২-৩ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। শালবনী ব্লকের একটিমাত্র স্কুল (যাত্রা বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়)-ই আছে এই তালিকায়। অপরদিকে, শহর মেদিনীপুরের চিড়িমারসাই রাধামাধব জীউ স্কুলের ১ শিক্ষক এবং শহরের অদূরে গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষকের চাকরিও বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি সহ বিভিন্ন ব্লকের ১১ জন শিক্ষক-শিক্ষিকা আছেন এই বাতিল শিক্ষকদের তালিকায়। অন্যদিকে, চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের একাংশ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ১৭ নং ধারাকে (নিজেদের ভুল রেকমেন্ডেশন বাতিল করার অধিকার) চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন।

বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ (ছবি- সংগৃহীত):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago