Research

Stanford University: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় সবংয়ের ‘ভূমিপুত্র’! প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কিত গবেষণায় নিমগ্ন IIT খড়্গপুরের প্রাক্তনী

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘ভূমিপুত্র’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) সম্প্রতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছে, তাতেই জায়গা করে নিয়েছেন আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রাক্তনী ড. চিন্ময় চক্রবর্তী। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (Birla Institute of Technology, Jharkhand) অধ্যাপনা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পানিথর গ্রামের বাসিন্দা চিন্ময় চক্রবর্তী ১৯৯৯ সালে পিংলার কড়কাই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক (Madhyamik) এবং ২০০১ সালে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাস করেন। প্রথম থেকেই মেধাবী চিন্ময় এরপর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং (B.Tech) পাস করেন।

ড. চিন্ময় চক্রবর্তী:

এরপর তিনি খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) থেকে টেলিকমিউনিকেশনের উপর রিসার্চ (M.S, Research) করেন এবং ফেডারেল ইউনিভার্সিটি অফ পিয়াও থেকে পোস্ট ডক্টরেট ফিলোজফি (Post-Doctoral Fellow) করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর উপর। পরবর্তী সময়ে, হোসাই বিশ্ববিদ্যালয় (জাপান), মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় (ইউএসএ) এবং আইআইটি খড়্গপুরের নানা গবেষণা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ড. চক্রবর্তী। বর্তমানে, ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনার সাথে সাথে, প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কিত গবেষণাতেও মগ্ন আছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এই ‘ভূমিপুত্র’। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)-এর দুই অধ্যাপক (ড. মধুমঙ্গল পাল, ড. শঙ্কর কুমার রায়) সহ অবিভক্ত মেদিনীপুর জেলার আরও তিন গবেষক (ড. চিরঞ্জিত জানা, ড. তপন সেনাপতি এবং ড. শোভন সামন্ত)-ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। সবংয়ের বাসিন্দা, বছর ৩৮ এর চিন্ময় চক্রবর্তীও সেই একই গৌরব অর্জন করায়, স্বভাবতই খুশি আপামর মেদিনীপুর বাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago