Social Work

Midnapore: পুড়ে ছাই পুরো বাড়ি! খড়্গপুরের অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন মেদিনীপুরের অনয় মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ:”ও বন্ধু, মানুষ মানুষের জন্যে/ জীবন জীবনের জন্যে/ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?/ ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।” ভূপেন হাজারিকা’র এই গান যে হাজার হাজার মানুষের অত্যন্ত প্রিয়, তা আর বলার অপেক্ষা রাখে না! তবে, এই গানকে মর্মে মর্মে বহন করে, অক্ষরে অক্ষরে পালন করতে পারে আর ক’জন! যাঁরা পারেন, তাঁরাই হয়ে ওঠেন মানবতার মূর্ত প্রতীক। হয়ে ওঠেন অসহায়-আর্ত মানুষের ‘আপনজন’। বিপ্লব, সংগ্রাম, প্রেম আর ভালোবাসার শহর মেদিনীপুরের অনয় মাইতি-ও তেমনই একজন মানুষ!

ভস্মীভূত পুরো বাড়ি :

শুধু নিজের শহর বা নিজের ৯ নং ওয়ার্ডের মানুষের কাছেই নয়, তিনি ‘আপনজন’ হয়ে ওঠেন দূর-দূরান্তের বিপদগ্রস্ত মানুষেরও। না কোনো স্বার্থ নিয়ে নয়, তিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে ভালোবাসেন, মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। সেই উদ্দেশ্যেই গড়ে তুলেছেন ৯ নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতি। মেদিনীপুর শহরের ঐতিহাসিক কর্ণেলগোলা ছাড়িয়ে, যার সেবার স্পর্শ এবার পৌঁছে গেল পার্শ্ববর্তী খড়্গপুর গ্রামীণ এলাকাতেও। জানা যায়, গত ২৪ মার্চ রাতে হঠাৎ আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায় খড়্গপুর গ্রামীণের ৪ নং চকমকরামপুর অঞ্চলের আঁতরা গ্রামের বাসিন্দা শক্তিপদ চক্রবর্তীর খড়ের চালের বাড়ি। পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ বাড়ি এবং বাড়ির ভেতর থাকা সমস্ত আসবাবপত্র। খবর পেয়েই, মঙ্গলবার ওই দরিদ্র ও অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের সুপরিচিত সমাজসেবী অনয় মাইতি।

আগুনে ভস্মীভূত বাড়ি:

জানা গেছে, শক্তিপদ বাবুর ছেলে অনুপ চক্রবর্তী মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের সপ্তম শ্রেণীর ছাত্র! বাড়ি পুড়ে যাওয়ায় বন্ধুদের কাছে সে মন খারাপ করছিল। অনুপেরই এক সহপাঠীর বাবা সুনীল সরকার ৯ নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সদস্য। তাঁর মাধ্যমেই অনয় মাইতি এই খবর পান। তারপর, দু’জনে মিলে মঙ্গলবার পৌঁছে যান শক্তিপদ চক্রবর্তী বাড়িতে। তাঁর বাড়ির ছাউনির জন্য অ্যাসবেস্টস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনয় এবং সাধ্যমতো পাশে থাকার আশ্বাস দেন। অনয় মাইতি তথা নাগরিক উন্নয়ন সমিতির এই মানবিক ভূমিকায় আপ্লুত শক্তিপদ বাবু! তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনয় মাইতি ও তাঁর সংস্থা’র প্রতি। অনয় জানিয়েছেন, “মানুষ হয়ে মানুষের পাশে থাকতে ভালো লাগে। সেজন্যই স্থান, কাল, পাত্র নির্বিশেষে, নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাই।”

পাশে দাঁড়ালেন অনয় মাইতি এবং তাঁর নাগরিক উন্নয়ন সমিতির সদস্যরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago