Special Article

Arpita: সৌন্দর্যে হার মানাবেন টলি সুন্দরীদেরও! মন্ত্রীর পুজোর ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ পার্থ-সাথী অর্পিতাকে চিনে নিন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৩ জুলাই: মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বস্তা বস্তা ২০০০ আর ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে শুক্রবার সন্ধ্যায়। যার পরিমাণ ২০ কোটি টাকার-ও বেশি বলে জানিয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টর)। সূত্র বলছে, এই ফ্ল্যাট-টি নাকি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই তাঁর বিশেষ ঘনিষ্ঠ এই বন্ধুকে ‘উপহার’ হিসেবে দিয়েছিলেন। শুধু তাই নয়, মন্ত্রীর সঙ্গে এই সুন্দরী রমনী নাকি বিদেশ ভ্রমণেও গেছেন! অনেকটা যেন সুদীপ্ত-দেবযানী (সারদা কাণ্ড) গল্পের গন্ধ পাচ্ছেন রাজ্য বাসী!

Arpita Mukherjee: (Pic- Collected)

কিন্তু, কে এই অর্পিতা মুখোপাধ্যায়? একটি সূত্র জানাচ্ছে, অর্পিতা নাকি আইনি পেশার সঙ্গে যুক্ত। থাকেন টালিগঞ্জের অভিজাত আবাসনে। একসময় ওড়িশায় অভিনয় ও মডেলিং করেছেন বলে জানা যায়। তবে, অর্পিতা ঠিক আর কী কী করেন, তা এখনও স্পষ্ট নয়! জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। শনিবার-ই হতে পারেন গ্রেফতার! এই অর্পিতা-কেই নিজের এলাকার পুজোর (নাকতলা উদয়ন সংঘ) ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। শুক্রবার তল্লাশি চলাকালীন একটি পোস্টারও নাকি খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে নাকতলা উদয়ন সংঘের মুখ হিসেবে এই অর্পিতার ছবি দেখা গিয়েছে!

Arpita Mukherjee: (Pic- Collected)

মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এই সুন্দরীকে নাকি তৃণমূলের প্রচারেও দেখা গেছে, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! এর মধ্যেই আবার উঠে এসেছে আরও এক মহিলার নাম! তিনি মোনালিসা দাস। তাঁর সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে বলে তথ্য উঠে আসছে। জানা যায়, এই মোনালিসা দাসের বাড়ি বোলপুর শান্তিনিকেতনে। তাঁর ১০-টির বেশি সম্পত্তি বা ফ্ল্যাটের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। ইডি খতিয়ে দেখছে এই দিকটিও। প্রশ্ন উঠছে, এই জন্যই কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “নাকতলায় কুকুরের নামেও ফ্ল্যাট আছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর!”

Arpita Mukherjee: (Pic- Collected)

অর্পিতা মুখার্জির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়: (ছবি- সংগৃহীত)

শুক্রবার রাতে ইডি’র প্রেস বিবৃতিতে যে ১৩ জনের নাম দেওয়া হয়েছে (যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে), সেখানে নাম আছে এই অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee) বা অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ (Close Associate) হিসেবেই উল্লেখ করা হয়েছে। এদিকে, শনিবার-ই নাকি অর্পিতা-কে গ্রেফতার করতে পারে ইডি। তারপর গ্রেফতার হবেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে, শনিবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। সমস্ত নথিপত্রের সিজার লিস্টে তাঁকে দিয়ে সই করানো হয়েছে বলে জানা গেছে।

Arpita Mukherjee: (Pic- Collected)

Arpita Mukherjee: (Pic- Collected)

ইডি’র প্রেস বিবৃতি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago