Special Article

Midnapore: ফ্রিজের ঠান্ডা জলে শরীর খারাপের ভয়, শিল্পীর কারুকার্য করা পরিবেশবান্ধব কলসি কিংবা কুঁজোর চাহিদা এখন তুঙ্গে মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: উত্তরোত্তর চড়ছে তাপমাত্রার পারদ। শুধু গলা নয়, গোটা শরীরই যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে! আর, এই গরমে শরীর-মনে একটু তৃপ্তি এনে দেয় শুধু ঠান্ডা জল। তা সে ফ্রিজের হোক কিংবা মাটির কলসি বা কুঁজোর। তবে, বর্তমান সময়ে মাটির কলসি বা কুঁজো অনেকেই বাড়িতে আনতে চান না কষ্ট করে! তা সে তা যতোই পরিবেশবান্ধব কিংবা শরীরের জন্য ভালো হোক না কেন। ছোটো থেকে বড় তাই সকলেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে গলায় ঢালেন। আর, এতেই হচ্ছে শরীর খারাপ। বাচ্চাদের ঠান্ডা লেগে জ্বরও হচ্ছে। বড়দের বসে যাচ্ছে গলা। তাই, এর একমাত্র সমাধান এখন আধুনিক তথা সৌখিন সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা অপূর্ব কারুকার্য সমন্বিত মাটির কলসি কিংবা কুঁজো। এই গরমে ঠাণ্ডা জলে শরীর-মনও তৃপ্ত হবে। তার সঙ্গে, কলসির সৌন্দর্য আপনার সুন্দর ঘর-বাড়ির সঙ্গেও মানানসই হবে। মাটির হাঁড়ি বা কলসি এবং কুঁজোকে এমনই নব রূপে সাজিয়ে তুলছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পট শিল্পীরা। বাজারে এই মুহূর্তে তার চাহিদাও তুঙ্গে!

মাটির কলসির চাহিদা তুঙ্গে:

পরিবেশবিদরা বলছেন, মাটির কলসি, হাঁড়ি বা কুঁজোতে রাখা জল হার মানায় বর্তমানের ফ্রিজে রাখা ঠান্ডা জলকেও। গরমে পানীয় জল ঠান্ডা রাখার পাশাপাশি জলের মিষ্টতার স্বাদ মেলে এতে। এবার সেই মাটির কলসি, হাঁড়ি ও কুঁজোকেই আরও আকর্ষণীয় করে তুলছেন পিংলার পট শিল্পীরা। যাতে, আধুনিক যুগের সৌখিন ও বিলাসী মানুষেরও নজর কাড়ে। শিল্পীদের মতে, শুধু জল রাখা নয়, সৌন্দর্য শিল্প হিসেবেও ঘরের শোভা বাড়াবে এই কলসী, হাঁড়ি ও কুঁজো। তার গায়ে তুলির আঁচড়ে নানান ছবি ফুটিয়ে তুলছেন পটুয়ারা। উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পিংলার পট জগদ্বিখ্যাত। সেখানে নবতম সংযোজন এখন মাটির জিনিসে অপরূপ কারুকার্য বা চিত্র। অনেকেই শিল্পীত বা চিত্রিত এই মাটির জিনিস কিনতে আগ্রহী হচ্ছেন। পটুয়াদের বক্তব্য, সাধারণ মাটির হাঁড়ি বা কলসি কিনতে মানুষের এখন অনীহা আছে। তবে, সেটাকেই শিল্পের ছোঁয়া দিলে মানুষ কিনতে আগ্রহী হয়। আর, গরমে মাটির পাত্রের জল বেশ ঠাণ্ডাও হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago