Sports

Half Marathon: কলকাতা পুলিশের হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ পশ্চিম মেদিনীপুরের শালবনীর যুবক অনুপম

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত ২১ কিমি ‘হাফ ম্যারাথন’ (Kolkata Police SDSL Half Marathon) প্রতিযোগিতায় নিজের বিভাগে (অর্থাৎ ১৮-৩০ বছর বয়সী বিভাগে) চ্যাম্পিয়ন হল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনীর লালেরডিহির যুবক অনুপম মাহাত। মাত্র ২১ বছর বয়সী অনুপম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের টেক্কা দিয়ে নিজের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে কলকাতা পুলিশের তরফে এই ফলাফল ঘোষণা করে, জানিয়ে দেওয়া হয়েছে অনুপমকে। এজন্য খুব শীঘ্রই তাঁর হাতে পুরস্কার স্বরূপ ২৫ হাজার টাকা এবং শংসাপত্র তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি (২০২৩) কলকাতার বুকে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে কলকাতা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এই ‘হাফ ম্যারাথন’ প্রতিযোগিতার ওপেন গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছিলেন অনুপম। সেই ফলাফল ওইদিনই ঘোষণা করা হলেও, বিভিন্ন ‘এজ গ্রুপ’ এর ফলাফল বুধবার ঘোষণা করা হয়।

অনুপম মাহাত:

কলকাতা পুলিশ প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১৮-৩০ বছর বয়সের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন অনুপম। অন্যদিকে, ওপেন গ্রুপেও বাংলা থেকে প্রথম স্থান অধিকার করেছেন অনুপম-ই। কারণ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে মোহন সাইনি, উত্তম চাঁদ এবং সন্তোষ যাদব ভিন রাজ্যের বাসিন্দা। এও উল্লেখ্য যে, ২১ কিমি দূরত্ব অতিক্রম করতে অনুপমের সময় লেগেছিল মাত্র ১ ঘন্টা ১০ মিঃ ৪৯ সেকেন্ড। ওপেন গ্রুপের চ্যাম্পিয়ন মোহন সাইনি এই দূরত্ব অতিক্রম করেছিলেন ১ ঘন্টা ৬ মিঃ ৩০ সেকেন্ডে। বুধবার এই ফলাফল প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বসিত শালবনী বাসী। তাঁরা এও মনে করিয়ে দিচ্ছেন গত ৫ ফেব্রুয়ারি তমলুকে অনুষ্ঠিত মিনি ম্যারাথন বা হাফ ম্যারাথন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন অনুপম। তার কয়েকদিন আগেই ২৩ জানুয়ারি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত দশ মাইল দৌড় প্রতিযোগিতাতে তৃতীয় স্থান অধিকার করেছিলেন ‘জঙ্গলমহলের গর্ব’ অনুপম। স্বভাবতই তাঁরা চান, অনুপমের এই স্বপ্নের দৌড় চলতে থাকুক!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago