Sports

Mini Marathon: ফের সাফল্য! এবার তমলুকে অনুষ্ঠিত মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হলেন শালবনীর অনুপম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি:২৩ জানুয়ারির পর ৫ ফেব্রুয়ারি। পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের পর পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক। ফের স্বপ্নের দৌড় শালবনীর অনুপমের। এবার চ্যাম্পিয়ন (Champion) হলেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের প্রত্যন্ত লালেরডিহি গ্রামের বছর ২০’র যুবক অনুপম মাহাত। রবিবার সকালে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ২১ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন জঙ্গলমহলের এই যুবক। মেছেদা কেটিপিপি মোড় থেকে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব পর্যন্ত এই ২১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অনুপমের সময় লেগেছে ১ ঘন্টা ১ মিঃ ৪৮ সেকেন্ড। এদিন, অনুপমের হাতে পুরস্কারমূল্য স্বরূপ ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন এলাকার প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ।

পুরস্কার তুলে দিলেন লক্ষ্মণ শেঠ:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত দশ মাইল দৌড় প্রতিযোগিতাতে অনুপম তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ভিন রাজ্যের একাধিক প্রতিযোগীকে টেক্কা দিয়ে অনুপম সেদিন ৫০ মিনিট ৪১ সেকেন্ডে দশ মাইল দূরত্ব অতিক্রম করেছিলেন। এবার, তমলুকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফের একবার শালবনীবাসীকে গর্বিত করলেন অনুপম।‌ এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঝাড়খণ্ডের অর্জুন টুডু এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের শাহিনুর মোল্লা। উদ্যোক্তাদের তরফে তাঁদের হাতে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। এদিকে, অনুপমের সাফল্যের এই খবর পৌঁছনোর পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ সিংহ এবং শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago