Sports

Midnapore: “অজপাড়াগাঁ থেকেই আমি ইন্ডিয়ার হয়ে খেলেছি, এরাও পারবে…বারোটা বাজাচ্ছে মোবাইল!” পশ্চিম মেদিনীপুরে বিস্ফোরক অশোক দিন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: “আমি নিজে অজপাড়াগাঁয়ের ছেলে হয়ে যদি ইন্ডিয়ার হয়ে খেলতে পারি, এখানকার ছেলে মেয়েরা কেন পারবেনা! ওদের উৎসাহিত করতেই আমি আজ এখানে এসেছি।” বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের কেশরম্ভাতে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে ঠিক এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার তথা বিজেপি বিধায়ক (ময়না) অশোক দিন্ডা। তাঁর আরও মন্তব্য, “এই সরকার তো ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে, তাদের ব্রেন গুলোকে ভোঁতা করে দিচ্ছে। তাদের মাঠমুখী হওয়ার মানসিকতা নষ্ট করে দিচ্ছে।”

অলোক দিন্ডা :

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করে বলেন, “ওরা তো বাংলাদেশের একটা গানকে নকল করে খেলা হবে খেলা হবে বলে চেঁচামেচি করে। তবে, প্রকৃত ‘খেলা’র ধারেকাছেও নেই। খেলা মানে ওদের কাছে ‘মার’! খেলা মানে যে মিলন, ঐক্যবদ্ধ হয়ে থাকা, তার ধারেকাছেও ওরা নেই।” এ প্রসঙ্গে তিনি জাতীয় দলের হয়ে খেলা মহিলা ফুটবলার পৌলমী অধিকারীর সাম্প্রতিক ভাইরাল ভিডিও’র কথাও তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় দলের ফুটবলার হয়েও পৌলমীকে এখন জমেটো সংস্থা’র ডেলিভারি গার্ল হিসেবে কাজ করতে হচ্ছে! এই তো রাজ্যের অবস্থা। সবকিছু ওরা নষ্ট করে দিয়েছে।” অন্যদিকে, আজ বিবেকানন্দ জন্মজয়ন্তীতে ববি হাকিমের ‘গেরুয়া বসন’ পরা থেকে মদন মিত্র সম্পর্কেও কটাক্ষ করেন। সর্বোপরি, অশোক দিন্ডা এও জানান, “একটি চ্যানেল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে ঘোষণা না করে দিত, আমাদের অনেক এজেন্টকে যদি মেরে বের না করে দেওয়া হতো; তাহলে হয়তো আমার মতো আরও অনেকেই বিধানসভায় জিতে যেত। আমি শেষ পর্যন্ত গণনা কক্ষে ছিলাম বলেই জিতেছি। বিজেপি বাংলায় ২ কোটির বেশি ভোট পেয়েছে। পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করবে।”

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে অশোক দিন্ডা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago