Sports

Under 19 Bengal Cricket Team: অনূর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলে মেদিনীপুরের ‘অলরাউন্ডার’ সাগেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: অনূর্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলে সুযোগ পেলেন মেদিনীপুর শহরের বাসিন্দা সাগেন মুর্মু। আসন্ন ভিনু মানকড় ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন ‘অলরাউন্ডার’ সাগেন। আগামী ৭ অক্টোবর থেকে দেরাদুনে হবে এই প্রতিযোগিতা। সেখানেই খেলবেন ‘মেদিনীপুরের গর্ব’ সাগেন মুর্মু। ১৮ বছর বয়সী সাগেন এখন মেদিনীপুর কলেজের ছাত্র। বাড়ি শহরের তাঁতিগেড়িয়াতে। তাঁর প্রশিক্ষক সুশীল শিকরিয়া জানিয়েছেন, লড়াই করে উঠে এসেছে সাগেন। দুর্দান্ত বল করার সাথে সাথে ব্যাটিং-ও ভালো করে সাগেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মেদিনীপুর জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরাও।

সাগেন মুর্মু:

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই জেলা তথা রাজ্যের বিশিষ্ট প্রশিক্ষক সুশীল শিকারিয়ার অধীন পি.কে. সান্যাল মেমোরিয়াল কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন সাগেন। এরপর, অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৬ রাজ্য বিদ্যালয় ক্রিকেট দলের হয়ে যথাক্রমে মুম্বাই ও হরিয়ানায় খেলেছেন সাগেন। ডানহাতি পেসার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে সাগেন সেখানে নজর কাড়েন। এরপর, ২০২২ সালের জুলাই মাসে ইডেন গার্ডেনে অনূর্ধ্ব ১৯ দল বাছাইয়ের শিবির অনুষ্ঠিত হয়। প্রথমে ৩৪ জন ও পরে ২০ জনের দল হয়। কয়েকদিন প্রশিক্ষণ নেওয়ার পর, বাংলার এই ২০ জনের দল সম্প্রতি গুজরাত ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে আমেদাবাদে কয়েকটি ম্যাচ খেলে। একটি ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন মেদিনীপুরের সাগেন মুর্মু। এরপরই, ১৭ জনের চূড়ান্ত দলে সুযোগ পান সাগেন। সাগেন জানিয়েছেন, এই ট্রফিতে ভালো পারফরমেন্স করে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সুযোগ পাওয়াই তাঁর লক্ষ্য!

মেদিনীপুর কলেজের ছাত্র সাগেন মুর্মু:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago