Sports

CAB: সিএবি’র ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হলেন মেদিনীপুরের সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জীত তোরই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: সিএবি (Cricket Association of Bengal)’র নবগঠিত ডিস্ট্রিক্ট কমিটি বা জেলা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মেদিনীপুর শহরের সঞ্জীত তোরই। শুধু মেদিনীপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলার ক্রীড়া জগতের সুপরিচিত নাম সঞ্জীত। দীর্ঘদিন ক্রীড়া প্রশাসনের সঙ্গে সঞ্জীত এই মুহূর্তে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা (SDSA)’র যুগ্ম সম্পাদক পদেও আছেন। স্বভাবতই, সিএবি’র কমিটিতে সঞ্জীত স্থান পাওয়ায় গর্বিত সারা মেদিনীপুর তথা জেলা। সঞ্জীত-কে শুভেচ্ছা জানানো হয়েছে জেলা ও মহকুমা ক্রীড়া প্রশাসনের পক্ষ থেকে।

বিসিসিআই (BCCI) এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি’র সঙ্গে মেদিনীপুর শহরে সঞ্জীত তোরই (ফাইল ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি লোধা কমিশনের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই (BCCI- Board of Control for Cricket in India) কে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতিটি রাজ্য স্তরের ক্রীড়া সংস্থায় যেন জেলার প্রতিনিধিদের স্থান দেওয়া হয়। সেই সূত্র ধরেই, বাংলা-ক্রিকেটের ক্রীড়া সংস্থা সিএবি (CAB)- তেও জেলার প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছে। এক্ষেত্রে, জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে সিএবি’র তরফে যে ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন মেদিনীপুরের সঞ্জীত তোরই। এও জানা গেছে, সিএবি’র অন্যান্য কমিটিগুলোতেও জায়গা পেয়েছেন বিভিন্ন জেলার ক্রীড়া প্রশাসনের ব্যক্তিত্বরা। সঞ্জীত বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, “জেলার ক্রিকেটের স্বার্থে এবং জেলাস্তর থেকে ক্রিকেটার তুলে নিয়ে আসার উপর জোর দিয়েছে লোধা কমিশন। এই কমিটিতে অন্য জেলার বেশ কয়েকজনও আছেন। ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে দায়িত্ব অনেক বেড়ে গেল। ধন্যবাদ জানাই সিএবি সহ সংশ্লিষ্ট সকল আধিকারিকদের।” জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটির মেম্বার সুজয় হাজরা, মহকুমা ক্রীড়া সংস্থার অপর সম্পাদক সন্দীপ সিংহ, জেলা রেফারি ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের ইন্দ্রজিৎ পানিগ্রাহী প্রমুখ সঞ্জীত-কে অভিনন্দন জানিয়েছেন।

সঞ্জীত তোরই :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago