State

Quiz: জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের কুইজ প্রতিযোগিতায় রাজ্য চ্যাম্পিয়ন মেদিনীপুরের বিদিশা ও সম্প্রীতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি বিভাগ ও জৈবপ্রযুক্তি বিভাগ ও রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কাউন্সিলের সহযোগিতায় রাজ্যস্তরের ৩০তম শিশু বিজ্ঞান কংগ্রেস উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জেলা স্তরের পর রাজ্যস্তরেও চ্যাম্পিয়ন হল, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি খাঁড়া ও বিদিশা রায়। সম্প্রতি, রাজ্য স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের ব্যবস্থাপনায়। কুইজের বিষয় ছিল “বিজ্ঞান সাধনায় বাঙালি”। কুইজে যোগ দিয়েছিল বিভিন্ন জেলায় আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলি। বিভিন্ন পর্বে অফলাইন ও অনলাইন মোডে আয়োজিত এই কুইজে গোটা রাজ্যের বারোশোর বেশী ছাত্র-ছাত্রী যোগ দিয়েছিল বলে জানা যায়।

সম্প্রীতি (বাম দিকে) ও বিদিশা (ডান দিকে):

প্রতিযোগিতায় রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম মেদিনীপুরের সম্প্রীতি ও বিদিশা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে পূর্ব বর্ধমান ও জলপাইগুড়ি জেলা। এদিকে, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এই সাফল্যে খুশির হাওয়া বিদ্যালয় জুড়ে। খুশি বিদ্যালয় প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ এবং ছাত্রীরাও। খুশি বিদিশার বাবা শিক্ষক বিকাশ রায় ও মা শিক্ষিকা মনীষা রায় পাঁজা এবং সম্প্রীতির বাবা শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও মা গৃহবধূ মৃন্ময়ী খাঁড়া। তাঁরা বিদ্যালয়েয়ে প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন। চলতি সপ্তাহের সোমবার (৭ নভেম্বর) কলকাতার বিধান শিশু উদ্যানে আয়োজিত রাজ্যস্তরের ৩০তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের দ্বিতীয় দিনের অধিবেশনের পুরস্কার বিতরণী মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয় বিদিশা ও সম্প্রীতির হাতে। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক তুষার চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পুলিন চক্রবর্তী, রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জয়েন্ট সেক্রেটারি সুদীপ্ত পোড়েল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

সম্প্রীতি’র বাবা শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া সঙ্গে দুই বিজয়িনী:

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago