Supreme Court

Arvind Kejriwal: ১ জুন পর্যন্ত জামিন, ২ জুনই ফের জেলে যেতে হবে কেজরিওয়ালকে! ঝুলে হেমন্তের ভাগ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মে: অবশেষে প্রায় ৫০ দিন পর জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুধুমাত্র নির্বাচনের কথা ভেবে আগামী ১ জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে, এই সময়সীমা পেরনোর পরই অর্থাৎ ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ কর‍তে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় খান্না ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এই সময়ের মধ্যে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারলেও, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও দায়িত্ব পালন করতে পারবেন না! দিল্লির ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রীর আইনজীবী ড. অভিষেক মনু সিংভি যদিও লোকসভা নির্বাচনের ফলাফলের পর দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত জামিনের আবেদন করেছিলে। তবে, আদালত সেই আবেদনে সাড়া দেয়নি!

অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি):

প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-কে। এরপর, ১ লা এপ্রিল থেকে দিল্লির তিহার জেলে ছিলেন আপ সুপ্রিমো। এবার, দেশের শীর্ষ আদালত তিন সপ্তাহ জামিন মঞ্জুর করায়, লোকসভা নির্বাচনে প্রচার চালাতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য যে, ২৫ মে দিল্লিতে ষষ্ঠ দফার ভোট। তার আগে কেজরির মুক্তি নিঃসন্দেহেই আপের কাছে বড় স্বস্তি! যদিও, শীর্ষ আদালতের নির্দেশ ভোট শেষ হওয়ার পরেই ২ জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। অন্যদিকে, ঝাড়খণ্ডের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago