অভিনব কায়দায় চুরি:
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল:যুগ যত আধুনিক হচ্ছে, সাধারণ মানুষ যতবেশি সচেতন হচ্ছে, চোরেরাও ঠিক ততটাই ‘ধুরন্ধর’ হয়ে উঠছে। প্রতি মুহূর্তে বদলে ফেলছে চুরির পদ্ধতি! পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে যেমনটা হল শনিবার। এক্কেবারে দিনদুপুরে, জনবহুল এলাকায়, রাজ্য সড়কের পাশে দোকান থেকে অভিনব কায়দায় হল চুরি। চুরির নয়া পদ্ধতি ধরা পড়ল পাশের দোকানে থাকা সিসি ক্যামেরায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার হালদারদীঘি এলাকার।
জানা যায়, খদ্দের সেজে দোকানে মাল কিনতে আসে এক ‘চোর’। তার পিছু পিছু আরও ৩ জন পাশাপাশি দোকানে অপেক্ষা করতে থাকে। এদিকে, মালের দরদাম করতে থাকে খদ্দেরবেশী চোর। তারপর, মালটি হাতে নিয়ে দোকানদারকে কম টাকা দিয়েই দ্রুত বেরিয়ে যায় ওই ক্রেতা বেশী চোর। দোকানদার টাকা কম দিয়েছে বলে তার পিছু পিছু যায়। এই সুযোগে, অপেক্ষারত অন্য দলটি রীতিমতো দোকনে ঢুকে দোকানের ক্যাশ বাক্সে রাখা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়। দোকানের মালিক ফিরে এসে দেখেন ড্রয়ার ফাঁকা! সমস্ত ঘটনাটি পাশের মোবাইল দোকানে থাকা সিসি ক্যামেরায় ফুটে ওঠে। ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানিয়েছেন দোকানের মালিক শুভ্রা বক্সী। পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…