Tragic Death

West Midnapore: বিনা মেঘে বজ্রপাত! প্রায় একই সময়ে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: একেই বোধহয় বলে ‘বিনা মেঘে বজ্রপাত’! ছিলোনা মেঘের গুরু গুরু গর্জন। হয়নি তেমন বৃষ্টি। হঠাৎ বজ্রপাত! আর, তাতেই মৃত্যু হল একই ব্লকের তিনজনের। মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে দু’টি ভিন্ন এলাকায় তিনজনের মৃত্যু হয়। শনিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা দু’টি ঘটে শালবনী ব্লকের যথাক্রমে- বাঁশবান্দি ও হাতিলোট (চিঠাডাঙা) এলাকায়। বাঁশবান্দি এলাকায় মৃত দুই ব্যক্তি হলেন যথাক্রমে- শ্রীমন্ত দোলই (৪৫) ও শঙ্কর মাহাত (৫৯)। তাঁরা যথাক্রমে- বাঁশবান্দি ও বাঁকিবাঁধ এলাকার বাসিন্দা। মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে। অন্যদিকে, ভীমপুর সংলগ্ন হাতিলোঠ (চিঠাডাঙা) গ্রামের মাত্র ১৯ বছরের যুবক অমৃত মাহাত’রও মৃত্যু হয় বাজ পড়ে। মাঠে যাঁরা কাজ করছিলেন, তাঁদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন অমৃত। সেই সময়ই বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। এদিনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শালবনী জুড়ে!

মৃত অমৃত মাহাত (১৯):

পুলিশ সূত্রে জানা, শালবনী থানার অধীন বাঁশবান্দি এলাকায় মাঠে যখন কাজ করছিলেন শ্রীমন্ত, শঙ্কর সহ অনেকেই, সেই সময়ই আকস্মিক বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়। বাকিরা কিছুটা দূরে থাকায় রক্ষা পান। এদিকে, শ্রীমন্ত ও শঙ্কর-কে দ্রুত উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! এরপরই, পুলিশ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। অপরদিকে, মাত্র ১৯ বছরের যুবক অমৃত-কেও দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! দুটি ঘটনাই দুপুর ১ টা থেকে ২ টোর মধ্যে ঘটেছে বলে জানা গেছে। তবে, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় গোটা শালবনী জুড়েই শোকের ছায়া নেমে এসেছে! সেই সঙ্গে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ফলে বজ্রপাতের হার অনেক বেড়ে গেছে। তাই, সামান্য মেঘ থাকলেও বজ্রপাত হওয়া অস্বাভাবিক কিছু নয়! প্রতিমুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago