Tragic Death

ঠাকুমার শেষকৃত্য করতে গিয়ে নাতির মর্মান্তিক মৃত্যু পশ্চিম মেদিনীপুরে! মা আর ছেলেকে একসঙ্গে হারিয়ে হাহাকার করছেন অজিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: ঠাকুমার শেষকৃত্য করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ২০ বছরের নাতির! ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৩ নম্বর বড়মুড়া গ্রাম পঞ্চায়েতের কোড়ুই গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে ওই গ্রামের বাসিন্দা অজিত দুলের বৃদ্ধা মা-এর শেষকৃত্য করতে গিয়েছিলেন গ্রামের অনেকেই। সঙ্গে ছিল তাঁর ছেলে শুকদেব-ও। শেষকৃত্য করে ফেরার পথে পুকুরে স্নান করেন সকলে। অজিত সহ বেশ কয়েকজন স্নান করার পর চলে আসেন।‌ শুকদেব ও আরও কয়েকজন তখনও স্নান করছিল। এরপরই, কোনো কারণে স্নান করতে নেমে শুকদেব জলে তলিয়ে যায়। শনিবার রাতে ওই ভরা পুকুর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি! রবিবার সকালে শুকদেবের মৃতদেহ উদ্ধার করা হয়। গড়বেতা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহ ফিরে আসার পর বিকেলে শুকদেবের শেষকৃত্য সম্পন্ন হয়!

মৃত শুকদেব :

এদিকে, একসঙ্গে মা আর কিশোর ছেলেকে এইভাবে হারিয়ে হাহাকার করছেন অজিত ও তাঁর স্ত্রী! শোকে মুহ্যমান গ্রামবাসীরাও। এই মর্মান্তিক ঘটনায় অজিত ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে, রবিবার সকালে তাঁর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল প্রধান খোদেজা বিবি শেখ এবং তৃণমূল কংগ্রেস এর গড়বেতা ১ ব্লক এর সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুল শেখ। তাঁরা সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

গড়বেতা থানা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago