Tragic Death

মর্মান্তিক! পড়া ভুলে মোবাইলে ডুব উচ্চ মাধ্যমিকের ছাত্রীর, বকাবকি করতেই ‘আত্মঘাতী’ পশ্চিম মেদিনীপুরের কিশোরী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে! জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বর্ণালী পাল (১৮) পড়াশোনায় মনোযোগ না দিয়ে, মোবাইল ফোনেই দীর্ঘক্ষন সময় কাটাত। তাই, বকাবকি করেছিলেন বাবা-মা! অভিমানে আত্মঘাতী হলো অষ্টাদশী কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লকের ১০ নং গরঙ্গা অঞ্চলের ধোবাবেরিয়া এলাকায়! স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

আত্মঘাতী কিশোরী (ভয়াবহতার জন্যই ছবি আবছা করে দেওয়া হয়েছে) :

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় গড়বেতা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্রী বর্ণালী মোবাইল ফোন নিয়েই সময় কাটাত। এ নিয়ে পরিবারের লোকেরা বোঝানো থেকে শুরু করে বকাঝকা করেছে আগেও। সামনেই বড় পরীক্ষা, তাও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেনি বর্ণালী! শুক্রবার বাবা-মায়ের কাছে ফের বকুনি খায় এই ছাত্রী। তারপরই বাড়ি ছেড়ে পালিয়ে আসে বর্ণালী। চন্দ্রকোনা রোড থানার পুলিশ আধিকারিকরা ওই মেয়েটিকে উদ্ধার করে শুক্রবার বাবা-মায়ের হাতে তুলে দেন। শনিবার সকাল ন’টার সময় বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে সে! তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন! ঘটনায় তদন্ত শুরু করেছে গরবেতা থানার পুলিশ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য তার দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়!

প্রতীকী ছবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago