Weather Update

Hailstorm: যেন এক টুকরো সিকিম কিংবা দার্জিলিং! শিলাবৃষ্টির বরফে ঢাকলো পশ্চিম মেদিনীপুরের এই এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: সাদা বরফে ঢাকল এলাকা। যেন এক টুকরো দার্জিলিং কিংবা সিকিম! শনিবার (১৮ মার্চ) দুপুরের পর ঠিক এমন অবস্থাই হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের মোহনপুর সহ বিস্তীর্ণ এলাকায়। শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায় চারিদিক। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় দফায় দফায় হয় বৃষ্টি। বইতে থাকে ঝোড়ো হাওয়াও। আর, এর মাঝেই পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয় এদিন দুপুরের পর। শিলাবৃষ্টির পরিমাণ এতোটাই ছিল যে চারিদিক সাদা বরফের টুকরোতে ঢেকে যায়।

বরফে ঢেকে যায় মোহনপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা :

মোহনপুর ব্লকের মোহনপুর বাজার, বৈতা সহ বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টির দাপট দেখা যায়। ঝড় আর শিলিবৃষ্টির প্রভাবে একদিকে যেমন চারিদিক শীতল হয়। ঠিক তেমনই ফসল এবং আমগাছের নব-মুকুলের সামান্য ক্ষতি হয়। তবে, বৃহস্পতিবার থেকেই জেলার বিভিন্ন অংশে সামান্য বৃষ্টির পর শনিবারের বৃষ্টিতে চাষবাসের ক্ষেত্রে বৃষ্টির ঘাটতি কিছুটা মিটেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার কৃষকরা জানিয়েছেন। শুধু তাই নয়, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে যেভাবে পানীয় জলের সঙ্কট তৈরি হচ্ছিল, সেই সঙ্কট সামান্য হলেও দূরীভূত হবে বলে বিভিন্ন এলাকার বাসিন্দাদের আশা। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, রবিবারও জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশ সহ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি ও ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তার পর থেকেই আকাশ পরিষ্কার হবে। বাড়বে রোদ এবং গরমের দাপটও!

বরফ সাদা চারিপাশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago