Yoga

“আন্তর্জাতিক যোগ দিবস” এ মেদিনীপুর-খড়্গপুরের সঙ্গে বিশ্ব-যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২১ জুন: ২১ শে জুন “আন্তর্জাতিক যোগ দিবস”। ২০১৫ সাল থেকে এই যোগ দিবস সারা বিশ্বেই মহা সমারহে পালিত হয়ে আসছে। উদ্দেশ্যে একটাই, যোগেই হোক রোগ-বিয়োগ। যোগের মাধ্যমেই সেরে উঠুক এ বিশ্ব! গত বছরের (ষষ্ঠ বর্ষ) মতো এবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসেও করোনা পরিস্থিতির কারণে, বেশির ভাগ জায়গাতেই ভার্চুয়ালি পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। তবে, কোথাও কোথাও স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যোগ দিবস পালিত হচ্ছে। মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচকের ‘স্বামী বিবেকানন্দ যোগা মিশন’ এর উদ্যোগে, আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালিত হল ওই গ্রামের আমবাগানে। সুনির্মল প্রাকৃতিক পরিবেশে, ৫০ জনেরও বেশি শিশু, মহিলা, পুরুষ এই যোগ দিবসে অংশ নেন। প্রশিক্ষক অসিত দত্ত বলেন, “করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যোগা দিবস পালিত হয়েছে এবং সকলে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন।” সবুজায়নের বার্তা দিতে বৃক্ষরোপণের কর্মসূচিও হয়েছে এদিন।

আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো খড়্গপুরে :

মেদিনীপুরে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস :

এদিকে, মেদিনীপুর শহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যোগ দিবস পালিত হলো। দলের জেলা নেতৃত্বের অনেকেই অংশগ্রহণ করলেন এই কর্মসূচিতে। অপরদিকে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরেও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। পতঞ্জলি যোগ পীঠের খড়গপুর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমেরিকা, সৌদি আরব সহ বিশ্বের আরোও কয়েকটি দেশে একসঙ্গে যুক্ত করে অভ্যাস করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ হাজার যোগ অনুরাগী আজ একযোগে যোগ ক্রিয়া অভ্যাস করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৭ শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময়ই ২১ শে জুন দিনটিকে “আন্তর্জাতিক যোগ দিবস” হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। তার পর থেকেই ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে ২১ শে জুন সাড়ম্বরেই পালিত হয় যোগ দিবস। এবার যার সপ্তম বর্ষ। এদিনও, সারা বিশ্বে পালিত হচ্ছে যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুস্থ ও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য দেশবাসীকে যোগব্যায়ামের বার্তা দিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago