Accident

NH60: ভোর রাতে পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর দু’টি মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ! মৃত্যু ১ চালকের, আহত অপরজন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: বুধবার ভোর রাতে পশ্চিম মেদিনীপুরে ৬০ নং জাতীয় সড়কের উপর দু’টি মালবোঝাই ট্রাকের (কন্টেইনারের) মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক চালকের। গুরুতর আহত অপরজন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে দাঁতনের আঙ্গুয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত চালকের নাম অশোক পাসওয়ান। বয়স ৪০ বছর। তাঁর বাড়ি বিহারের নওদা জেলার পারানপুর গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাক দুটিকে আটক করেছে দাঁতন থানার পুলিশ।

দুর্ঘটনাগ্রস্থ একটি কন্টেনার :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে ৬০ নং জাতীয় সড়কে দু’টি কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। দু’টি ট্রাকের চালককেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে, এক চাললকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ডিভাইডার টপকে অপর প্রান্তে চলে আসায় এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। বুধবার দুপুরে মৃত ওই চালকের দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় দাঁতন থানার পুলিশের তরফে। আহত অপর চালকের চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago