IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরে কেন্দ্রীয় একটি প্রকল্পে নিয়োগ করা হবে, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) কেন্দ্রীয় একটি গবেষণামূলক প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পটির কাজ হবে। প্রকল্পের নাম— ‘প্রোটোকল ডেভেলপমেন্ট ফর এস্টিমেশন অফ মিলিং আউট টার্ন রেশিয়ো ইন মডার্ন অ্যান্ড মডার্নাইজ়ড রাইস মিলস অ্যাক্রস ভ্যারিং অ্যাগ্রো-ক্লাইমেটিক জ়োনস অফ ইন্ডিয়া (এমএমএ)’। প্রকল্পটির স্পনসর করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই।

আইআইটি খড়্গপুর (প্রতীকী ও নিজস্ব চিত্র):

এই প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট- টেক সাপোর্ট পদে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের প্রতি মাসে সর্বাধিক ২১,৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান নিয়ে দ্বাদশ বা দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর এগ্রিকালচার/ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ল্যাব অ্যানালিসিস এবং ইকুইপমেন্ট হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.kgpiit.ac.in) গিয়ে সমস্ত নথি সহ এই পদে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য মহিলা প্রার্থী বাদে বাকিদের ১০০ টাকা জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago