Accident

Paschim Medinipur Accident: গভীর রাতে মালবাহী গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শালবনীর যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি:শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার বুড়িশোলের এক যুবকের। মালবাহী‌ কোনো গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। মৃত যুবকের নাম সুব্রত সিং। ভাদুতলার জঙ্গল সংলগ্ন বুড়িশোল গ্রামের যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫। বাবার নাম কেদার সিং।

দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের :

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অনেক রাতে (রাত্রি ১১ টার পর) ওই যুবক হেঁটে হেঁটে ভাদুতলার দিক থেকে বাড়ি (বুড়িশোলে) ফিরছিলেন। বুড়িশোলের কাছে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির কোনো মালবাহী গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত’র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। এরপর, মৃতদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago