Accident

Accident: ঘন কুয়াশার কারণে পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের উপর বাস-লরির সংঘর্ষ! আহত ১০ জন বাসযাত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: বৃহস্পতিবার সাত সকালেই জাতীয় সড়কের উপর দুর্ঘটনা! তবে, বরাত জোরে প্রাণে বাঁচলেন সকলেই। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়ণ পুর এলাকায় ৬০ নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই বাস। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন বাস যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে, গুরুতর আহত ২-৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে এবং কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাস-ট্রাকের সংঘর্ষ :

বৃহস্পতিবার সকাল ৭-৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে চলছিল দীঘা জামেশদপুর বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চিপস বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। আহত হন প্রায় ১০ জন যাত্রী। পুলিশি তৎপরতায় আহত যাত্রীদের খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কুয়াশায় অস্পষ্ট দৃশ্যমানতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

জাতীয় সড়কের উপর দুর্ঘটনা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago