Accident

Midnapore: দুর্গাপুর থেকে নয়াগ্রামে যাওয়ার পথে শালবনীতে ভয়বাহ দুর্ঘটনার কবলে যাত্রাদলের বাস, শিল্পীরা চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রাদলের বাস! শনিবার রাতে দুর্গাপুরে শো শেষ করে, ঝাড়গ্রামের নয়াগ্রামে যাওয়ার পথে রবিবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশাল এলাকায় ৬০নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ‘সোনার বাংলা’ যাত্রাদলের ওই বাসটি। দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালে পৌঁছন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যরা। সুজয় জানান, ৯ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কবলে বাসটি:

বিজ্ঞাপন (Advertisement):

বাসে মোট ৩৫-৩৬ জন শিল্পী ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রাদলের প্রধান বাবলি ভট্টাচার্য। ঘণ কুয়াশার কারণে গোদাপিয়াশালের জঙ্গল রাস্তায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও, বাসের এক যাত্রী তথা যাত্রাদলের এক সদস্য বলেন, ‘বাস ব্রেক ফেল করেছিল বলে মনে হচ্ছে। একটি শাল গাছে ধাক্কা মারার ফলে গাছটি পড়ে যায়। পরের গাছটিই আমদের বাঁচিয়ে দেয়। তাতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাসটি।’ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে শালবনি থানার পুলিশের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago