Accident

Accident: বর্ষবরণের রাতেই পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু! অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বর্ষবরণের রাতেই পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের! সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার (৩১ ডিসেম্বর) ঘাটালে ঘাটাল-পাঁশকুড়া বাসস্ট্যান্ড ও অরবিন্দ স্টেডিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। রাস্তায় লোকজনের ভিড় ছিল। সন্ধ্যা নাগাদ, ঘাটাল ঘড়িমোড়ে একটি বাইক আরোহীর সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়! ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁরও মৃত্যু হয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু :

জানা যায়, শেখ নাসির আলি (৪৩) নামে এক ব্যক্তির স্কুটিতে চেপে যাচ্ছিলেন টুম্পা দাস (৩৪) নামে এক মহিলা। তাঁরা ঘাটাল মহকুমা হাসপাতাল অভিমুখে যাচ্ছিলেন। ঠিক সেই সময় চন্দ্রকোনাগামী একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী দু’জন। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান মোটরবাইকে থাকা মহিলা যাত্রী। গুরুতর জখম বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দু’জনই ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। এদিকে, বর্ষবরণের রাতে এই ঘটনায় সারা ঘাটাল জুড়ে শোকের ছায়া নেমে আসে! ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের পুলিশ আধিকারিকরা।

শোকের ছায়া এলাকায় :

উল্লেখ্য যে, প্রতিবছর ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এবছর ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে বর্ষবরণের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে, মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘাটালের পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বর্ষবরণের দুটি অনুষ্ঠানই বাতিলের নির্দেশ দিয়েছেন। দু’টি অনুষ্ঠানেই বিভিন্ন এলাকার মানুষজন ভিড় করেছিলেন। এই নির্দেশের ফলে বর্ষবরণের অনুষ্ঠানে আসা লোকজনেরা মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যান।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago