Jhargram

National Highway: জাতীয় সড়কের উপর খেমাশুলীতে বারবার দুর্ঘটনা! আন্ডার পাসের দাবি তুললেন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর:ঝাড়গ্রাম জেলার খেমাশুলীতে ৬ নম্বর জাতীয় সড়কে গত রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রাস্তা পেরোতে গিয়ে মারুতি গাড়ির ধাক্কায় আহত হন স্থানীয় ধনিয়াপাড়া গ্ৰামের এক বৃদ্ধ। তাঁকে স্থানীয় খেমাশুলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, রাস্তা সম্প্রসারণ হয়ে ফোর লেন হওয়ার পর থেকে খেমাশুলীতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এক স্কুল ছাত্রীর মৃত্যুও হয় পথ দুর্ঘটনায়। আন্ডার পাসের দাবি তোলেন এলাকাবাসী।

দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের :

এদিকে, খেমাশুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী গৌতম কুমার ভকত শুক্রবার আন্ডার পাসের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটির খড়্গপুর শাখায় প্রায় সাতশত ছাত্র-ছাত্রীর স্বাক্ষর সংগ্রহ করে দাবিপত্র পেশ করেন। জাতীয় সড়ক পরিবহন মন্ত্রীকেও আন্ডার পাসের জন্য দাবি জানান গৌতম বাবু। এলাকাবাসী ও স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও দাবি তোলেন আন্ডার পাসের। প্রসঙ্গত, খেমাশুলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা একহাজার পঞ্চাশ। তার সাথে ওই এলাকায় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার শাখা, যেখানে প্রতিদিন রাস্তা পারাপার করে আসেন কয়েকশত মানুষ। রয়েছে পোস্ট অফিস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ বাজার। উল্লেখ্য যে, জাতীয় সড়ক সম্প্রসারনের ফলে ও চার লেন হওয়ার পর গাড়ির গতি বেড়ে যায়, ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। রবিবারের পর, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। কলাইকুন্ডা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও অবরোধ মুক্ত করেন। এরপর, ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ লেভেল ক্রশিং এর দিকে হাইওয়ে বরাবর গার্ড রেল বসিয়ে দেওয়ায় বিপদে পড়েন আশেপাশের বহু গ্ৰামের ছাত্র-ছাত্রীদের সহ সাধারণ মানুষজন। চড়কাবনী অঞ্চল সহ অন্যান্য গ্ৰামে যাওয়ার পথে বন্ধ হয়ে যায়
সমস্ত ধরনের যানবাহন চলাচল। পুনরায় বিক্ষোভ শুরু হলে গার্ড রেল তুলে ফেলে কর্তৃপক্ষ। গ্ৰামবাসীদের দাবি আশ্বাস দিয়েও ন্যাশনাল হাইওয়ে অথরিটি খেমাশুলীতে যে আন্ডার পাস করার কথা বলেছিলেন, তা অবিলম্বে করা হোক। নচেৎ আগামীদিনে আরো এধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন গৌতম ভকতের :

উঠেছে আন্ডার পাসের দাবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago