Accident

শালবনীতে নার্সারি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মারুতি ভ্যান! ৩ শিশু সহ আহত চালককে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: ছুটির পর নার্সারি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মারুতি ওমনি ভ্যান। ঘটনায় ৩ পড়ুয়া সহ আহত হয়েছেন ওই স্কুল ভ্যানের চালক। তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চালকের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পাথরকুমকুমি সংলগ্ন পাথরকুমকুমি-গড়মাল গ্রামীণ রাস্তাতে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজ্ঞাপন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরকুমকুমি সংলগ্ন জাড়া এলাকার একটি বেসরকারি নার্সারি স্কুল এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ছুটি হওয়ার পর, ১১ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে ওই মারুতি গাড়িটি গড়মালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়িতে ৩ জন অভিভাবক এবং চালক সহ একটা সময় ১৫ জন ছিলেন! পাথরকুমকুমি ঢোকার কিছুটা আগে ৩ জন পড়ুয়া অবশ্য গাড়ি থেকে নেমে যায়। ১২ জনকে নিয়ে গাড়িটি পাথরকুমকুমি থেকে গড়মালের দিকে যাচ্ছিল গ্রামীণ পিচ রাস্তার উপর দিয়ে। পাথরকুমকুমি থেকে কিছুটা যাওয়ার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে পৌঁছয় পুলিশও। গাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। সবারই কমবেশি চোট লাগলেও ৩ পড়ুয়ার আঘাত তুলনায় বেশি হওয়ায় তাদের দ্রুত পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের সকলেরই বয়স ৪-৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

অপরদিকে, সবথেকে বেশি আহত হন গাড়ির চালক! সত্তরোর্ধ্ব ওই চালককেও মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাই প্রেশার ও সুগারের রোগী বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। গাড়ির মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়াতেই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ! তবে, দুর্ঘটনার অন্যান্য সমস্ত কারণই তদন্তে খতিয়ে দেখা হবে বলে শালবনী থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। পুলিশের তরফে ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত স্কুল ভ্যানটিকে আটক করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিশু শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ওই চালকের।

আহতদের ভর্তি করা হল হাসপাতালে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago