Accident

Terrible Accident: পশ্চিম মেদিনীপুরে যাত্রীবোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে! মৃত ও আহত একাধিক, চলছে উদ্ধারকাজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন-ই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা! গোয়ালতোড় গামী (গোয়ালতোড়-গোয়ালতোড়) একটি যাত্রীবাহী বাসের (বাবা বসন্ত রায় নামে বাসের) সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত বাসের চালক সহ তিন জনের মৃত্যু’র খবর পাওয়া গেছে। শিশু, মহিলা সহ আহত প্রায় ১৭-১৮ জন। মৃত ও আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। এখনও পর্যন্ত ১৫ জন গুরুতর আহত যাত্রীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে, ১৩ জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি ২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। এছাড়াও, গড়বেতা হাসপাতালে ৩-৪ জন ভর্তি আছেন। তাঁদের আঘাত তুলনায় কম গুরুতর বলে জানা গেছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা আহত যাত্রীদের নাম (হাসপাতাল সূত্রে প্রাপ্ত) :

দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনের অংশ, ঘটনাস্থলে পুলিশ:

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গড়বেতা থানার তুলসীচটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুপুর একটা-দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি তুলসীচটি এলাকায় সেই মাত্র দাঁড়িয়ে ছিল যাত্রী ওঠানো-নামানোর জন্য! সেই সময়ই মালবাহী লরি বা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ! বাসের চালক সহ তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃতরা হলেন, যথাক্রমে- বাসের চালক কমল মাহাত (কিয়ামাচা, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৫০); ট্রাকের খালাসি সুনীল মাহাত (ডুকি, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৩৫) এবং বাস যাত্রী মাজেদা মল্লিক (হুমগড়, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৬৫)। আহত হয়েছেন প্রায় ১৭-১৮ জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। এক শিশু সহ ১৫ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে, মেডিক্যালে ১৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে বলে জানা গেছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পৌঁছেছেন দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজকর্মীরা। তবে, ঘটনাস্থলে এখনও উত্তেজনা আছে। থমথমে গোটা এলাকা। শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে!

দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনের অংশ:

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago