Recent

Garhbeta Accident: বাস চালক সহ মৃত ৩ এবং গুরুতর আহত ১৫ জনের নাম-ঠিকানা জানা গেল, রক্ত দিতে মেডিক্যালে মেদিনীপুরের যুবকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: গত এক বছরের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ভয়াবহ বাস দুর্ঘটনা! সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তুলসীচটি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুপুর একটা-দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি তুলসীচটি এলাকায় সেই মাত্র দাঁড়িয়ে ছিল যাত্রী ওঠানো-নামানোর জন্য! সেই সময়ই মালবাহী লরি বা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটিকে। দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ! বাসের চালক সহ তিন জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃতরা হলেন, যথাক্রমে- বাসের চালক কমল মাহাত (কুশমাশুলি, কিয়ামাচা, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৫০); ট্রাকের খালাসি সুনীল মাহাত (ভেলাইটিগরি, ডুকি, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৩৫) এবং বাস যাত্রী মাজেদা মল্লিক (বগড়িডিহি, হুমগড়, গড়বেতা ৩ নং ব্লক, বয়স আনুমানিক ৬৫)। দুর্ভাগ্যবশত তিনজন-ই গড়বেতা ৩ নং ব্লকের অর্থাৎ চন্দ্রকোনা রোড এলাকার বাসিন্দা!

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস :

অপরদিকে, গুরুতর আহত যে ১৫ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ৮ জন গড়বেতা ১ নং অর্থাৎ গড়বেতা সংলগ্ন এলাকার বাসিন্দা। ৩ জন গড়বেতা ২ নং ব্লক অর্থাৎ গোয়ালতোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। ২ জন গড়বেতা ৩ নং অর্থাৎ চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা। একজন শালবনী এবং একজন ক্ষীরপাইয়ের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ-প্রশাসন সূত্রে। এই ১৫ জন হলেন, যথাক্রমে- অদিতি চৌধুরী (গড়বেতা-১); মিনা প্রামাণিক (সিদাটি, শালবনী); রাজপুত্র মোল্লা (গোয়ালতোড়); প্রান্তিক পাল (ক্ষীরপাই); সুকুমার লোহার (গোয়ালতোড়); রাকেশ ভুঁইয়া (ধোবাবেড়িয়া- গড়বেতা ১); হারাধন মল্লিক (আঁধারনয়ন- গড়বেতা ৩); দুলু টুডু (ময়রাকাটা- গড়বেতা ১); লক্ষ্মী টুডু (ফিরকিডাঙ্গা- গড়বেতা ১); তুফান পণ্ডিত (গড়বেতা ১); গোবিন্দ কারক (চন্দ্রকোনা রোড, গড়বেতা ৩); জগন্নাথ দাস (গোয়ালতোড়, গড়বেতা ২); তসলিমা খান (গড়বেতা ১); পূর্ণিমা সরদার (চাঁদাবিলা, গড়বেতা ১) এবং নিমাই প্রামাণিক (গড়বেতা ১)।

হাসপাতালে সুজয় হাজরা সহ যুবকরা :

বিজ্ঞাপন (Advertisement) :

জানা গেছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক! তাঁরা এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যালের আইসিইউ-তে ভর্তি আছেন বলে জানা গেছে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেই তাঁদের কলকাতায় রেফার করা হবে বলেও জানা গেছে। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক ও সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা তৃণমূলের সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী সুজয় হাজরা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, জেলা যুব তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, এসএফআইয়ের প্রসেনজিৎ মুদি প্রমুখ অনেকেই। ছিলেন পুলিশ-প্রশাসানের আধিকারিকরাও। এদিকে, আহতদের রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বাম রেড ভলান্টিয়ার থেকে তৃণমূল যুব কর্মীরা। আছেন শহরের একাধিক সমাজকর্মী ও ছাত্র-যুবরা। ইতিমধ্যে, এমার্জেন্সি ব্লাড ফাউন্ডেশনের দুই সদস্য রক্তদান করেছেন বলে জানিয়েছেন সমাজকর্মী মুস্তাফিজুর রহমান ও রাহুল কোলে।

রক্তদান:

হাসপাতালে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সন্দীপ সিংহ, মোজাম্মেল হোসেনরা :

হাসপাতালে এসএফআই-এর প্রসেনজিৎ মুদি সহ ছাত্র-যুবরা :

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago