Accident

Accident: পশ্চিম মেদিনীপুরের ভাদুতলায় পথ দুর্ঘটনা! মৃত্যু পরিবারের ১ জনের, গুরুতর আহত বাকি ৩ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: সকাল থেকেই খারাপ আবহাওয়া। মেঘলা আকাশ। দু’এক পশলা করে বৃষ্টিও পড়ছে। কিছুটা এই আবহাওয়ার কারণেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভাদুতলায়, ৬০ নং জাতীয় সড়কের উপর ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! বৃহস্পতিবার দুপুরে ভাদুতলার দিক থেকে শালবনী অভিমুখে যাওয়ার পথে, ভাদুতলার জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ওমনি ভ্যান ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে! উল্টে যায় গাড়িটি। গাড়ির ভেতরে থাকা চালক সহ ৪ জনই গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ৪ জনকেই পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মাধবী মাহাত (৫৬) নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। ওই পরিবারেরই বাকি ৩ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দুর্ঘটনা শালবনীর ভাদুতলায় :

পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার বিনপুর এলাকার বাসিন্দা বছর চল্লিশের রামজীবন মাহাত তাঁর বাবা দীনবন্ধু মাহাত (৬৫), মা মালতী মাহাত (৬০) এবং মাসি মাধবী মাহাত (৫৬)-কে নিয়ে কোনো কাজে ৬০ নং জাতীয় সড়ক ধরে বৃহস্পতিবার দুপুরে শালবনীর দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রামজীবন নিজেই। হঠাৎ ভাদুতলার জঙ্গলরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওমনি ভ্যান ধাক্কা মারে রাস্তার পাশের গাছে! ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশও। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই রামজীবনের মাসি মাধবী মাহাত-কে মৃত ঘোষণা করা হয়। বাবা, মা ও রামজীবন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যালে। গাড়ির চালক রামজীবনের ঝিমুনি চলে আসাতে এবং খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago