Movement

Farmers: ঋণ মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত কৃষকরা সমবায় সমিতির ম্যানেজারকে তালাবন্দি করল

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: জাওয়াদের ভারী বৃষ্টিতে প্রায় সর্বস্বান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চাষিরা! কৃষি ঋণ নিয়ে চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন তাঁরা। এবার, ঋণ মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সমবায় সমিতির ম্যানেজারকে তালাবন্দী করে বিক্ষোভে সামিল হলেন চাষিরা। বৃহস্পতিবার বিক্ষোভের এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের কল্লা-খুড়শী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে।

আন্দোলনে‌ কৃষকরা :

বৃহস্পতিবার সকালে সমবায় সমিতি খোলার আগেই সেখানে জড়ো হয়ে যান এলাকার বহু ক্ষতিগ্রস্ত চাষি। ওই সমিতি থেকে তাঁরা মোটা অঙ্কের ঋণ নিয়ে চাষ করেছিলেন বলে জানা যায়। সমবায় সমিতির ম্যানেজার পৌঁছলে, তাঁকে ভিতরে আটকে তালাবন্দী করে বাইরে বিক্ষোভে সামিল হন চাষিরা। তাঁদের দাবি, সম্প্রতি ভারি বৃষ্টিতে জলে ডুবে বিঘার পর বিঘা চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলু, ধান, সবজি সব শেষ হয়ে গেছে। কিন্তু, এখনও পর্যন্ত সরকারি ভাবে চাষিদের এই ক্ষয়ক্ষতি নিয়ে কোনও উদ্যোগ চোখে পড়েনি! তাই তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন।

ঋণ মুক্তির দাবি তুললেন কৃষকরা :

জানা যায়, চন্দ্রকোনার ওই সমবায় সমিতির অধিন ৬-৭ টি গ্রামের চাষিরা নির্ভরশীল।৭০০ র উপর এলাকার চাষি ওই সমবায় থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। এঁদের এক-একজনের ঋণের পরিমাণ ৩০ থেকে ৪০ হাজার টাকা। এদিকে প্রাকৃতিক দুর্যোগে চাষের ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে। এই ঋণ মেটানোর পথ খুঁজে না পেয়ে বাধ্য হয়ে চাষিরা তাই ঋণ মুকুবের দাবিতে সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছে বলে দাবি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা দেখা দেয় সমবায় সমিতির চত্বরে।যদিও সমিতির ম্যানেজার জানান, “এই বিষয়ে সমবায় সমিতির নিজের উদ্যোগে কিছু করার এক্তিয়ার নেই। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। তবে, চাষিদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” দীর্ঘক্ষন বিক্ষোভের পর পুলিশ ও ব্লক প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago