দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় জাতীয় সড়কের উপর একটি মারুতি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মারুতি ভ্যানের চালকের। মৃতের নাম দিলীপ মীরবর (৪২)। মারুতি’র সামনে বসে থাকা অপর একজন গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি ট্রাক ও মারুতি ওমনি ভ্যানের। দুমড়েমুচড়ে যায় মারুতি’র সামনের অংশ। গুরুতর জখম হন মারুতি’র চালক ও সামনে বসে থাকা একজন। তাঁদের উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দিলীপ মীরবর নামে মারুতির চালক-কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপরজন-কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ গাড়ি দু’টিকে আটক করেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…