দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: জেলাশহর মেদিনীপুরে শনিবার সন্ধ্যার গুলি-কাণ্ডে (Shoot Out) ওই দিন রাত্রি সাড়ে দশটা’র মধ্যেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত ‘কুখ্যাত অপরাধী’ মোটা রাজা ওরফে সুমন সিং-কে। রবিবার তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে, পুলিশের আবেদনের সাপেক্ষে বিচারপতি তার ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করে। এরপর, রবিবার রাতের মধ্যেই মোটা রাজা’র আরও তিন সঙ্গী’কে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এই খবর জানান জেলা পুলিশ সুপার দিনেশ কুমার।
উল্লেখ্য যে, শনিবার ধর্মার হোটেল থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মোটা রাজার আরো এক সঙ্গীর কাছে ৩-৪ টি বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী, অস্ত্র সমেত মোটা রাজা’র ওই সাগরেদ ছাড়াও আরও দুই সাগরেদ’কেও গ্রেপ্তার করে জেলা পুলিশ। আর কিছুক্ষণ পরেই তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…