Accident

Accident: জেলা শহরের উপকণ্ঠে ধর্মা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় মৃত্যু মেদিনীপুর শহরের এক যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি:ফের মর্মান্তিক দুর্ঘটনা! জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ধর্মা সংলগ্ন কোলসান্ডা (এলাহিগঞ্জ) এলাকায় রবিবার বিকেল ৩ টা – সাড়ে ৩ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী যুবকের। যুবকের নাম ভোলানাথ রায়। বয়স আনুমানিক ৪৩-৪৪। ওই যুবক মেদিনীপুর শহরের কুমোরপাড়া সেতুয়ালেন (সাহেবপুকুরচকের খাছে) এলাকার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শহর জুড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, চালক পলাতক। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।

মৃত যুবক :

জানা গেছে, আজ (১৬ জানুয়ারি) দুপুরের পর, বেলা ৩ টা নাগাদ ওই যুবক তার বাইকে করে কেশপুরের দিক থেকে মেদিনীপুর শহরে ফিরছিলেন। শহরে ঢোকার ঠিক মুখেই ধর্মা সংলগ্ন কোলসান্ডা এলাহিগঞ্জ এলাকায় একটি ট্রাক তাঁর বাইকে মুখোমুখি ধাক্কা মারে! ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে বিক্ষোভ দেখায়। কিছুক্ষণের মধ্যেই কোতোয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে, চালকের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পেশায় ব্যবসায়ী ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুরে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago