দুর্ঘটনাগ্রস্ত গাড়ি :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: সাত সন্ধ্যায় মারাত্মক দুর্ঘটনা ৬০ নং জাতীয় সড়কের উপর! একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ২ জন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত সুন্দরা সংলগ্ন সৈয়দপুর পেট্রল পাম্পের সামনে। আহত দুই ব্যক্তির নাম হল- বিশ্বজিৎ জানা এবং গোপাল পাত্র। বাড়ি যথাক্রমে গোয়ালতোড় (কেওয়াকোল) ও শালবনী (বয়লা) তে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে শালবনী থানার তরফে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপাল পাত্র নামে বছর ৪৫ এর ব্যক্তি ওই সুইফট ডিজায়ার প্রাইভেট কারটি চালাচ্ছিলেন এবং পাশে বসে ছিলেন বিশ্বজিৎ জানা। তাঁরা শালবনী অভিমুখে যাচ্ছিলেন। ৬০ নং জাতীয় সড়কের উপর সুন্দরার সৈয়দপুর পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে! ঘটনায় গুরুতর আহত হন সুইফট ডিজায়ারে গাড়িতে থাকা দুই ব্যক্তি। তাঁদের স্থানীয়রা উদ্ধার করেন। এরপর, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় গুরুতর আহত দুই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…