Recent

Midnapore: ছেঁড়া কাঁথায় শুয়ে ‘লাখ’ নয় ‘কোটি’ টাকা পেলেন মেদিনীপুরের দিনমজুর! ভয়ে থানায় আশ্রয় সপরিবারে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: একেই বলে ‘ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা’র স্বপ্ন সফল হওয়া! নেশা ছিল লটারি কাটার, স্বপ্ন দেখতেন ‘লাখপতি’ হওয়ার। তবে, উপরওয়ালার দৌলতে হয়ে গেলেন রাতারাতি কোটিপতি। আনন্দ উচ্ছ্বাস তো আছেই, তার থেকেও বেশি ভয়-আতঙ্ক! ভাঙা ঘরে কোটি টাকা রাখবেন কোথায়! তাই, আশ্রয় নিলেন নিকটবর্তী থানায়। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি এলাকার। আর ওই যুবকের নাম শিশির নন্দী। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসাবে জোগাড়ের কাজ করতেন। সারাদিন কাজের শেষে সন্ধ্যের পর মাঝেমধ্যে লটারির টিকিট কিনতেন। কিছুটা নেশায়, আর কিছুটা অর্থ লাভের আশায়। আর, শুক্রবার সন্ধ্যায় তার এই নেশা আর আশা মিলেমিশে একাকার! রাত আটটা নাগাদ পাড়ার লটারির দোকান থেকে শিশির জানতে পারে, এক কোটি টাকার লটারি লেগেছে! যা হয়তো কোনদিনই সে আশা করেনি। অপ্রত্যাশিত বিশাল অংকের এই টাকার ‘লটারি’ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে শিশির ও তার পরিবার। পুলিশের কাছে খবর দিয়ে রাতেই সপরিবারে প্রতিবেশীদের সাহায্যে কোতোয়ালী থানায় হাজির হয়ে যান।

শক্তি নন্দী কোতোয়ালী থানার সামনে :

জানা গেছে, শিশির তার ছোট্ট দুই শিশু, বাবা-মা ও প্রতিবেশীদের নিয়ে সারারাত কোতোয়ালী থানার ভেতরেই আশ্রয় নিয়েছিলেন। থানার ভেতর থেকেই এদিন তার বাবা শক্তি নন্দী বলেন, “এত টাকা কোনোদিন দেখিওনি আর ভাবিওনি! লটারি ছিনিয়ে নিতে, কেউ কোনোভাবে আক্রমণ করতে পারে, সেই আশংকায় পুলিশের সাহায্য নিয়ে থানায় রয়েছি।” সঙ্গে যোগ করেন, “এবার হয়তো ভাগ্য বদলাচ্ছে। কোন জমি জায়গা নেই। বিঘে চারেক জমি কিনে নিজেদের ছোট একটি বাড়িও বানাবো” তবে, এই ঘটনায় খুশী প্রতিবেশীরাও। যুবকের প্রতিবেশী টুলু হাজরা বলেন, “এরা সকলেই খেটে খাওয়া দিনমজুর। এত টাকা পেয়ে যাওয়াতে সবাই ভয়ে রয়েছে। তাই এদেরকে সকলকে নিয়ে থানায় এসে রাত থেকে আশ্রয় নিয়ে রয়েছি। পুলিশ নিরাপত্তা দিয়েছে। টিকিট থেকে টাকা অ্যাকাউন্টে এলে সমস্ত সহযোগিতা করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

সপরিবারে কোতোয়ালী থানায় আশ্রয় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago