Accident

Midnapore: শালবনীর একটি স্কুলে চলছিল মাশরুম চাষের প্রশিক্ষণ, মেদিনীপুর কলেজ থেকে বাইকে করে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে প্রথম বর্ষের দুই ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: মেদিনীপুর কলেজের (স্বশাসিত) তত্ত্বাবধানে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে চলছিল মাশরুম চাষের প্রশিক্ষণ। সোমবার বেলা ১২-টা নাগাদ বাইকে করে সেখানেই যোগ দিতে যাচ্ছিল কলেজের নিউট্রিশন অনার্সের সেকেন্ড সেমিস্টারের (প্রথম বর্ষের) দুই ছাত্র। শালবনী থানার চ্যাংশোল এলাকায় রাজ্য সড়কের উপর একটি দূরপাল্লার (কলকাতা-পুরুলিয়া) ‘সুপার ফাস্ট’ বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে! আর তাতেই গুরুতর জখম হয় মেদিনীপুর কলেজের ওই দুই পড়ুয়া। দ্রুত তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোমবার বিকেল নাগাদ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চ্যাংশোলে ঘটে দুর্ঘটনা :

পুলিশ ও হাসপাতাল সূত্রে এও জানা গেছে, ওই দুই পড়ুয়ার নাম যথাক্রমে- শুভজিৎ দোলই (১৮) ও জিতেন্দ্রনাথ পাতর (১৮)। দু’জনই মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র নিউট্রিশন অনার্সের সেকেন্ড সেমিস্টারের (বা, প্রথম বর্ষের) ছাত্র। শুভজিতের বাড়ি কেশপুরে ও জিতেন্দ্রনাথের বাড়ি ময়নায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর কলেজের দত্তক নেওয়া গ্রাম শালবনীর গোহালডিহিতে অবস্থিত গোহালডিহি উচ্চ বিদ্যালয়ে মাশরুম চাষের প্রশিক্ষণ বা কর্মশালা শুরু হয়েছিল সোমবার সকাল ১১-টা থেকে। কলেজের অনুমতি নিয়েই সেখানে যোগ দিতে যাচ্ছিল দুই পড়ুয়া। যদিও, প্রথমে তারা গোয়ালডিহি পার হয়ে সোজা পিড়াকাটার দিকে গিয়েছিল। সেখান থেকে অন্য এক বন্ধু তাদের সঙ্গে যোগ দেয়। সেই পড়ুয়া একটি আলাদা বাইকে এবং শুভজিৎ ও জিতেন্দ্রনাথ অন্য একটি বাইকে করে ফের গোহালডিহির দিকে আসছিল। তখনই মৌপাল সংলগ্ন চ্যাংশোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুরুলিয়াগামী একটি দ্রুতগামী (সুপার ফাস্ট) বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। দু’জনের মাথাতেই হেলমেট ছিলোনা বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

রীতিমত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় দুই পড়ুয়াকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের উদ্যোগে। বাইক চালক শুভজিতের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। বর্তমানে মেদিনীপুর মেডিক্যালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে! বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুপার ফাস্ট বাসের সঙ্গে সংঘর্ষ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago