Midnapore

Midnapore: লখনউয়ের আদিল-রেহালা’র হাত ধরে বেলজিয়াম পাড়ি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনের দুই শিশুকন্যার

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: “সন্তান তো সন্তানই। নিজেরা জন্ম দিই বা অন্য কেউ। আসল কথা হল তাদের লালন-পালন করা। বড় করে তোলা। সেটাই আমি ও আমার স্ত্রী মনেপ্রাণে করতে চেয়েছি। ওদের মানুষের মতো মানুষ করতে চাই!” জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবনের (সরকারি হোমের) দুই শিশুকন্যাকে ‘দত্তক’ (Adopt) নিয়ে বেলজিয়াম পাড়ি দেওয়ার আগে মেদিনীপুর শহরের জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি এভাবেই নিজেদের অনুভূতি প্রকাশ করেন আদিল মাসুদ এবং তাঁর স্ত্রী রেহালা বানু। আদতে উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা হলেও কর্মসূত্রে গত প্রায় ১৫ বছর ধরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে থাকেন আদিল ও রেহালা।

অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়ার সঙ্গে:

প্রায় ১০ বছর বিয়ে হয়েছে আদিল ও রেহালা’র। দু’জনই ব্রাসেলসের নামকরা দুই সংস্থায় কর্মরত। বছর ৩৯-র আদিল একটি সংস্থার প্রজেক্ট ডাইরেক্টর এবং বছর ৩৭-র রেহালা অন্য একটি সংস্থার জেনারেল ম্যানেজার। অনলাইনে সমস্ত পদ্ধতি মেনে গত ৬ বছর আগেই তাঁরা সন্তান দত্তক নেওয়ার আবেদন জানিয়েছেন। তবে, বেলজিয়ামে দত্তক নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় এত দীর্ঘ সময় লাগল বলে দাবি তাঁদের। পদ্ধতি মেনেই এ দেশের পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনের এই দুই শিশুকন্যাকে দত্তক নেওয়ার সুযোগ আসে বলে জানিয়েছেন আদিল ও রেহালা। আদিল বলেন, “বেলজিয়ামে ছেলে-মেয়ে ভেদাভেদ করা হয় না। তাই আমাদের আবেদনপত্রেও ছেলে বা মেয়ে উল্লেখ করার সুযোগ ছিল না। তবে, মনেপ্রাণে আমরা কন্যাসন্তানই দত্তক নিতে চেয়েছিলাম। বিদ্যাসাগর বালিকা ভবনের মাধ্যমে আমাদের স্বপ্ন-পূরণ হলো!” রেহালা জানান, “আমরা সন্তান লালন-পালন বা মানুষ করতে চেয়েছি। সেটা যে নিজের গর্ভেরই হতে হবে, এমনটা আমরা ভাবিনি। বরং আমরা দত্তক নিয়েই তাকে বড় করার অঙ্গীকার করেছিলাম।”

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনে তথা সরকারি হোমে রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের আন্তরিক উদ্যোগে অনাথ ও অসহায় শিশুদের লালন-পালন করা হয়। পরবর্তী সময়ে, সমস্ত আইনি পদ্ধতি মেনে সেখান থেকে শিশুদের দত্তক নিতে পারেন দেশ-বিদেশের দম্পতিরা। কিছুদিন আগেই এক শিশুকে দত্তক নিয়েছিলেন ইতালির এক দম্পতি। সবমিলিয়ে বিদ্যাসাগর বালিকা ভবনের প্রায় ৪৫ জন শিশুকে এখনও পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন দম্পতি দত্তক নিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া। তাদের মধ্যে অনেকেই বিদেশে পাড়ি দিয়েছে! জানা গেছে, আদিল ও রেহালা যে ফুটফুটে দুই শিশুকন্যাকে দত্তক নিয়েছেন, তাদের বয়স যথাক্রমে ৫ বছর ও ৪ বছর। বছর দুয়েক আগে খড়্গপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দুই শিশুকন্যাকে উদ্ধার করেছিলেন চাইল্ড লাইনের আধিকারিকরা। সম্পর্কে তারা দুই বোন বলেই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। গত ২ বছর ধরে তারা মানুষ হচ্ছিল মেদিনীপুর শহরের রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনে। বিদ্যাসাগর বালিকা ভবনের পরিবেশ ও শিশুদের লালন-পালন করার পদ্ধতিতে মুগ্ধ আদিল ও রেহালা! মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরের জেলাশাসকের কার্যালয়ে দুই শিশুকন্যাকে নিজেদের কোলে বসিয়ে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আদিল ও রেহালা বলেন, “ওরা এখন থেকে আমাদের সন্তান। ওদের আমরা মানুষের মতো মানুষ করতে চাই! আর ওরা বড় হয়ে কি হবে, সেটা আমরা ওদের উপরই ছেড়ে দিতে চাই।”

শিশুকন্যাদের নিয়ে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago