Accident

Midnapore: ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনায় শালবনীতে মৃত্যু যুবকের! জাতীয় সড়কের উপর বরাত জোরে প্রাণ বাঁচল বাইক চালকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: কপাল জোরে প্রাণ বাঁচল এক যুবকের। অন্য জনের মৃত্যু হল মর্মান্তিক দুর্ঘটনায়! দু’জনেরই বয়স ৩০-এর আশেপাশে। দু’টি ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। পুলিশ সূত্রে জানা গেছে, শালবনী ব্লকের সিজুয়া সংলগ্ন তিলাবনী এলাকা থেকে শুক্রবার সাত সকালেই ধান বোঝাই ট্রাক্টর চালিয়ে শালবনীর চকতারিনীর দিকে যাচ্ছিলেন মেগাখাম (শালবনী ব্লকের) গ্রামের যুবক শ্যামসুন্দর ঘোষ। গাড়িতে ছিলেন ধানের মালিক অরুন বাশুলিও। কিছুদূর আসার পর হঠাৎই সাহেববাঁধ সংলগ্ন আনন্দনগর এলাকায় ট্রাক্টরের পেছনের অংশ (ডালা) খুলে যায়! তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ঝাঁ চকচকে গ্রামীণ সড়কের উপর উল্টে যায় প্রায় নতুন ট্রাক্টর। আর, তাতেই চাপা পড়ে যান বছর ৩৪ এর তরতাজা যুবক! আহত হন অপর ব্যক্তিও। স্থানীয় সূত্রে খবর পেয়ে, দ্রুত তাঁদের উদ্ধার করে শালবনী থানার তরফে পাঠানো হয় নিকটবর্তী শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা শ্যামসুন্দরকে মৃত বলে ঘোষণা করেন! অরুন বাশুলিকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, ট্রাক্টর চালক শ্যামসুন্দরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শালবনীতে!

ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা:

অপরদিকে, শুক্রবার গভীর রাতে দুর্ঘটনায় আহত অপর এক যুবকের প্রাণ বাঁচল কপাল জোরে! শালবনী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রি সাড়ে বারোটা-একটা নাগাদ ঘটনাটি ঘটে শালবনী ব্লকের গোদাপিয়াশাল ও কাছারিরোডের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের উপর। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এক বাইক চালক গুরুতর জখম ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। এক পাশে পড়ে ছিল মাথা থেকে খুলে যাওয়া হেলমেট, অন্যপাশে তাঁর বাইকটি। এদিকে, মেদিনীপুরে একাধিক কর্মসূচি শেষে, রাত্রি সাড়ে বারোটা নাগাদ ওই পথ দিয়েই (৬০ নং জাতীয় সড়কের উপর দিয়ে) শালবনীতে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেই তিনি নিজের গাড়ি দাঁড় করিয়ে, দ্রুত শালবনী থানায় খবর দেন। আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে অতি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে শালবনী থানার পুলিশ কর্মীরা নিয়ে যান শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর দেওয়া হয় যুবকের বাড়িতেও। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ২৬ এর যুবকের নাম শান্তনু রানা। বাড়ি কেশপুর ব্লকের জগন্নাথপুরে। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল! হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত মদ্যপানের কারণেই বাইক নিয়ে জাতীয় সড়কের উপর পড়ে গিয়েছিলেন যুবক। মাথায় চোট পেয়েই সংজ্ঞা হারিয়েছিলেন। তবে, হেলমেট থাকায় আঘাতের পরিমাণ তুলনামূলক ভাবে কম বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আপাততো তাঁর সংজ্ঞা ফিরে এসেছে এবং তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালে পৌঁছেছেন পরিবারের সদস্যরাও। এদিকে, ব্যস্ততম ৬০ নং জাতীয় সড়কের উপর যেভাবে ওই যুবক গভীর রাতে পড়েছিলেন, তাতে যে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, তা মানছেন সংশ্লিষ্ট সকলেই।

জাতীয় সড়কের উপর পড়ে যুবক, কর্মাধ্যক্ষের তৎপরতায় উদ্ধার করল পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago